admin
২৩ অগাস্ট ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় বিষাক্ত ঘাসে গাভী মৃত্যু, তদন্তে প্রাণিসম্পদ বিভাগ

নাটোরের বাগাতিপাড়ায় দরিদ্র কৃষক সহেল রানার একমাত্র গাভী বিষাক্ত ঘাস খেয়ে মারা যাওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাভীটি চার মাসের গর্ভবতী ছিল। ফলে শুধু গাভী নয়, সম্ভাব্য বাছুরসহ প্রায় দেড় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি।

জামনগর দোবিরা গ্রামের ভুক্তভুগি  রানা অভিযোগ করেছেন, প্রতিপক্ষ প্রভাবশালীদের নির্দেশে তাঁর লাগানো নেপিয়ার ঘাসে বিষ প্রয়োগ করা হয়। ওই ঘাস খেয়ে ১৯ আগস্ট অসুস্থ হয়ে পড়ে গাভীটি। তিন দিন চিকিৎসার পর ২২ আগস্ট মারা যায় প্রাণীটি। ওইদিন রাতেই সহেল রানা তিনজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হায়দার বলেন, “গাভীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।”

এদিকে অভিযুক্ত লুৎফর আলী স্বীকার করেন, জমির মালিক মেহেরুন্নেসার নির্দেশে ঘাসমারা ওষুধ প্রয়োগের জন্য তিনি লোক ঠিক করেছিলেন। ইউনিয়ন চেয়ারম্যান গোলাম রাব্বানীও স্বীকার করেছেন, বিষ প্রয়োগের কারণে গাভীটির মৃত্যু হয়েছে এবং সহেল রানা বড় ক্ষতির শিকার হয়েছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। স্থানীয়রা বলছেন, গরুর ময়নাতদন্ত নাটোরে সচরাচর দেখা যায় না, তাই এবার প্রাণিসম্পদ বিভাগের এই পদক্ষেপ বিশেষ গুরুত্ব পেয়েছে। আইনজীবীদের মতে, এ রিপোর্ট মামলার প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সহেল রানার হতাশ কণ্ঠ—“যা গেল তা আর ফেরত পাব না। ক্ষতিপূরণের কেউ নেই। এখন শুধু চাই, অন্যায়টা যেন বিচার পায়।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০