নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নকল বিড়ি কারখানায় অভিযানে বিপুল পরিমাণ বিড়ি ও সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সদর ইউনিয়নের ঠেঙ্গামারা চকগাজিপুর গ্রামের আনসার ভিডিপি সদস্য আজিজুল ইসলামের বাড়িতে এ অভিযান চালানো হয়।
এসময় ২৬ হাজার ৫শ’ নকল বিড়ি, প্রায় ১ মণ তামাক, ২ লাখ ফিল্টার, ৫ লাখ লেবেল, ২২ হাজার ঠোস ও বিপুল সরকারি ব্যান্ডরোল উদ্ধার করা হয়। মনোমহন বিড়ি কোম্পানির অভিযোগ, আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে তাদের ব্র্যান্ড নকল করে আসছিল।
বাগাতিপাড়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, জব্দকৃত মালামাল থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য