নাটোর সদর উপজেলার বনবেঘড়িয়া এলাকায় ডিবি পুলিশের চেকপোস্টে শুক্রবার সকালে বাস তল্লাশিতে ৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটকরা হল— মোমিন (২৯) চাঁপাইনবাবগঞ্জের ভগবান দূর গ্রামের ও মুস্তাকিন (২০) নওগাঁর নিতপুর কলোনির বাসিন্দা।
ডিবির ওসি হাবিবুল্লাহ হাসিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরপি স্পেশাল রোকেয়া পরিবহনে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়। তাদের নাটোর সদর থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত নাটোর গড়তে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য