নাটোরের লালপুরে ফেন্সিডিল বহনকালে শিয়াম (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫। সোমবার রাত ৩টার দিকে বেরুলা এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে ২৬ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল জব্দ করা হয়।
র্যাব জানায়, শিয়াম এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক পাইকারি ও খুচরা বিক্রি করতেন। তার বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের হয়েছে।
মন্তব্য