admin
১২ অগাস্ট ২০২৫, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পলিত

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি -বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি “ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে ।

দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ আয়োজনে শহরের কানাইখালি মিনি ষ্টেডিয়ামের সামনে থেকে নাটোরের জেলা প্রশাসক মিস আসমা শাহিন এর নেতেৃত্বে এক বনার্ঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত এর সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক আসমা শাহিন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ পরিচালক কে এম আব্দুল মতিন, সমাজ সেবা অধিদপ্তর এর উপ পরিচালক মোস্তাফিজুর রহমান, দিঘাপতিয়া এম কে ডিগ্রি কলেজ এর অব: উপাধ্যক্ষ ও গভর্ণিং বডির সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপন, সফল আত্মকর্মী ওমর ফারুক, যুবকদের কাহিনী জান্নাতুল ফেরদৌস,ই- লার্নিং /ফ্রী ল্যান্সিং এর সজীব হোসেন প্রশিক্ষণার্থী যুবক ও যুব নারী সংগঠকক নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পারভেজ হোসেন,ছাত্র প্রতিনিধি আব্দুস সামাদ শিশির প্রমূখ।

আলোচনা সভার শেষে, অনুষ্ঠানের প্রধান অতিথি আসমা শাহিন শপথ গ্রহণ ও যুব ঋণের চেক বিতরণ করেন। জেলায় এবার ৭৫ জনের মধ্যে ১ কেটি ৩২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

এ আলোচনা সভায় বক্তরা বলেন, যে বয়সে দূর্ণিবার উদ্যোম আর অদ্ভূত প্রাণ শক্তিতে বলবান,সেই বয়সী যুবদের নিয়ে কাজ করছে, যুব উন্নয়ন অধিদপ্তর,যেন হতাশায় কর্মহীনতায় ঝরে না পড়ে,নূইয়ে না পড়ে তার উদ্যোম-উচ্ছ্বলতা বরং
প্রাণ শক্তি হয় দেশের সম্পদ। এ ভাবনা থেকে এখান থেকেই বেকার যুবরা হ’তে শেখে আত্নপ্রত্যয়ী।

উল্লেখ্য ১৯৭৮ সাল থেকে যুব অধিদপ্তরের কার্যক্রম । শিক্ষিত যুবদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে উদ্বুদ্ধ করা হয় প্রকল্প গ্রহনে। গড়ে তোলা হয় আত্মকর্মসংস্থান মূলক প্রকল্প উদ্যোক্তা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০