admin
২৫ নভেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ পালিত

সাতক্ষীরার শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা বন্ধে জনসচেতনতা বাড়াতে মঙ্গলবার (২৫ নভেম্বর) ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’১৬ দিনের উপলক্ষে র‌্যালি, সংবাদ সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা তাদের ম‚ল্যবান বক্তব্য প্রদান করেন এবং সচেতনতা বাড়াতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানান। বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস এর আয়োজনে, সুইডিস দূতাবাসের সহযোগিতায় এবং সিডিও’র বাস্তবায়ন সহযোগিতায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ভলেন্টিয়াররা অংশ নেন। র‌্যালি পরবর্তী সময়ে উপজেলা প্রেসক্লাব চত্বরে এক আলোচন সভায় উপস্থিত শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীবৃন্দ বক্তব্য রাখেন। সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান এর সভাপতিত্বে সিডিও ইয়ুথ টিমের সদস্য হেনা পারভীন বলেন, “আমরা মেয়েরা অনলাইনে নানা ধরনের হয়রানির শিকার হই। এগুলো বন্ধে কার্যকর আইন ও সামাজিক সচেতনতা দুটোই জরুরি।”

সিডিও ইয়ুথ টিমের নিসিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান হাফিজ এর সঞ্চালনায় এসময় সিডিও ইয়ুথ টিমের যুব নারী ইউনিট প্রধান নুহা ইসলাম তার বক্তব্যে ডিজিটাল সহিংসতার বিভিন্ন রূপ, অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য প্রতিরোধের উপায় নিয়ে সচেতনতা সৃষ্টি করার বিষয়ে বলেন। সদস্য সাদিয়া পারভীন বলেন, কেবল আইন নয়, সকলের দায়িত্ব সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা। আলোচনা সভা শেষে ১৬দিনের কর্মসূচি নিয়ে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ করেন আয়োজক সংস্থা।
এসময় বক্তব্য রাখেন সিএনআরএস এর সাইট অফিসার তৌহিদ হাসান, মেহজাবিন মৌ, সিডিও’র ফিল্ড অর্গানাইজার সম্পা বিশ্বাস, সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন, সিএনআরএস এর ফিল্ড অর্গানাইজার গৌতম মন্ডল সহ অনেকে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

১০

আত্রাইয়ে উন্মুক্ত জলাশয়ে পোনা ছাড়লেন প্রধান শিক্ষক জলিল

১১

বিকাশের টাকা আত্মসাৎ-বিকাশকর্মী গ্রেফতার

১২

সব পুড়ে গেলেও অক্ষত কোরআন শরিফ

১৩

জেনিথ ইসলামী লাইফের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

১৪

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

১৫

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

১৬

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

১৭

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৮

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৯

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

২০