Md. Ariful Islam
৩ ডিসেম্বর ২০২৫, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাটে পৌরসভা মাস্টার প্ল্যান সংক্রান্ত বিষয়ে পরামর্শকরণ সভা

রাজশাহীর চারঘাটে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান ( MP) প্রণয়ন পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এ পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সিনিয়র পরিকল্পনাবিদ সামাউন আল নূর, নগর পরিকল্পনাকারী মনিরুজ্জামান, মাঠ পর্যায়ে সমন্বয়কারী এবিএম জহিরুল ইসলাম সাফি, সমন্বয়কারী সজিব সহ চারঘাট পৌরসভার বিভিন্ন এলাকার ওয়ার্ডভিত্তিক অংশীজনরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে জান্নাতুল ফেরদৌস বলেন, চারঘাট পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে মাস্টারপ্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের অংশগ্রহণের ভিত্তিতে এই মাস্টারপ্ল্যান প্রণয়নের ফলে উন্নয়নের সকল সিদ্ধান্ত হবে জনমুখী ও বাস্তবসম্মত। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের এই উদ্যোগের মাধ্যমে চারঘাট পৌরসভার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরামর্শকরণ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে চারঘাট পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে গতি আসবে। নাগরিক সুবিধা বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণসহ আধুনিক পৌরসভা নিশ্চিতের পথ সুগম হবে।

নিজ নিজ ওয়ার্ডের উন্নয়ন সমস্যা, অবকাঠামোগত সংকট, পরিবেশগত চ্যালেঞ্জ, পানীয় জলের অভাব, ড্রেনেজ সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি, সড়ক উন্নয়নের প্রয়োজনীয়তা এবং জনসেবামূলক সুবিধার ঘাটতি নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০