admin
১৪ অগাস্ট ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাপ নিয়ে নাটোর সদর হাসপাতালে হাজির সাপে কাটা রোগী অসীম

অসীম সরদার (৩৫) নামের এক সাপে কাটা রোগী সাপ নিয়ে চিকিৎসার জন্য  নাটোর সদর হাসপাতালে হাজির হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে তিনি নাটোর সদর হাসপাতালে ভর্তি হন।

অসীম নলডাঙ্গার মোমিনপুর সরদারপাড়া গ্রামের দিনু সরদারের ছেলে।
রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠে বিছানা থেকে নামার সময় ঘরের মেঝেতে পা দিতেই একটি বিষাক্ত সাপ তার পায়ে ছোবল মেরে  দ্রুত পাশের একটি গর্তে ঢুকে যায়।

তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তার পায়ে রক্ত দেখতে পান। পরে খোঁজাখুঁজি করে ঘরের গর্ত থেকে সাপটিকে বের করে খাঁচায় আটকে রাখেন তারা।

অসিমের পরিবার জানায়, চিকিৎসকদের সঠিক চিকিৎসা ও সাপের প্রজাতি শনাক্তে সহায়তার জন্য তারা সাপটি সঙ্গে করে হাসপাতালে এনেছেন।
বর্তমানে তিনি হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন।
সদর হাসপাতালের নার্স জেসমিন আক্তার জানান, রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহাবুব রহমান বলেন, ‘বিষয়টি জেনেছি। রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।তিনি এখন ভালো আছেন।’

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০