আল আমিন, নাটোর প্রতিবেদক
৬ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে উল্টো বাদির বিরুদ্ধে মামলার নির্দেশ দিলো আদালত

নাটোরের গুরুদাসপুরে ৭ বছর বয়সী এক শিশুর বয়স ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টার মামলা দায়েরের অভিযোগে বাদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম এই নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, গত ২৬ এপ্রিল ৭ বছরের এক শিশু আদালতে হাজির হয়ে গুরুদাসপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় জামিনের আবেদন করেন। আদালত মামলার কাগজপত্র পর্যালোচনা করতে গিয়ে দেখতে পান, বাদী শাহানুর রহমান মামলার এজাহারে ওই আসামির বয়স ২১ বছর উল্লেখ করেছেন।

অথচ জন্মনিবন্ধন অনুসারে ঘটনার তারিখে তার বয়স সাত বছর ছিল। শিশুটি উপজেলার ধারাবারিসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি জানতে পেরে আদালত তাৎক্ষণিকভাবে শিশুটির জামিন মঞ্জুর করেন।

একই সঙ্গে শিশুটির প্রকৃত বয়স কেন উল্লেখ করা হয়নি, এ ব্যাপারে মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তার কাছে কফিয়ত তলব করেন।

সেই মোতাবেক মঙ্গলবার দুপুরে বাদি ও তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির হন।

পরে আদালত তদন্তকারী কর্মকর্তাকে সাত দিনের মধ্যে শিশুটিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন| সেই সাথে মামলার বাদির বিরুদ্ধে মিথ্যা তথ্য সরবরাহের অভিযোগে মামলা করার নির্দেশ দেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউয়েটের ২৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

নাটোরে উল্টো বাদির বিরুদ্ধে মামলার নির্দেশ দিলো আদালত

আত্রাইয়ে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উজানের ঢল, তলিয়ে যাওয়ার শঙ্কায় পাকা বোরো ধান

আত্রাইয়ে নবাগত ইউএনও মনিরুজ্জামান’র যোগদান

বাগাতিপাড়ায় স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ: প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে কাজ বন্ধ

লালপুরে ছাগল চুরি করে পালানোর সময় সিএনজি ও ছাগলসহ আটক-১

নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের টয়লেট ভাঙ্গায় বিপাকে মুসল্লী

খাল খননে কর্মসংস্থান ও পানির সংকট নিরসন হবে : প্রতিমন্ত্রী পুতুল

বাউয়েটে “গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১০

লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

১১

সিংড়ায় গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

১২

গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৩

বাগাতিপাড়ায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, উত্তেজনা

১৪

পুঠিয়া মডেল স্কুলে অব্যবস্থাপনা, শিক্ষক সংকট ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ

১৫

সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

১৬

সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে মতবিনিময় সভা

১৭

টেকসই উন্নয়নে সারাদেশে ব্যাপক প্রকল্প বাস্তবায়ন চলছে: প্রতিমন্ত্রী পুতুল

১৮

আত্রাইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

১৯

বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: এমপি রেজু

২০