সিংড়া (নাটোর) প্রতিবেদক
৭ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

নাটোরের সিংড়া উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত প্রান্তিক ১০০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে দুইটি করে মোট ২০০টি ছাগল ও ছাগল পালনের জন্য ৫টি করে প্লাস্টিক স্ল্যাট ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাখা, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, পৌর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তারসহ গণমাধ্যমকর্মীরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় শিলাবৃষ্টিতে পাট ও ধান চাষীদের মাথায় হাত

একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী এই সমাজকে অস্থির করে রাখতে চায়: মন্ত্রী মির্জা ফখরুল

রবীন্দ্রজয়ন্তী উৎসবের আমেজে মুখর আত্রাইয়ের পতিসর

বাগাতিপাড়ায় ৮৫ পিস ইয়াবাসহ আটক-২

পুঠিয়ায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

বড়াইগ্রাম ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী ও এমপিকে সংবর্ধনা

বাউয়েট কাপ ফুটবল টুর্ণামেন্টে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন

বাউয়েটের ২৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

নাটোরে উল্টো বাদির বিরুদ্ধে মামলার নির্দেশ দিলো আদালত

১০

আত্রাইয়ে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

আত্রাইয়ে উজানের ঢল, তলিয়ে যাওয়ার শঙ্কায় পাকা বোরো ধান

১২

আত্রাইয়ে নবাগত ইউএনও মনিরুজ্জামান’র যোগদান

১৩

বাগাতিপাড়ায় স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ: প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে কাজ বন্ধ

১৪

লালপুরে ছাগল চুরি করে পালানোর সময় সিএনজি ও ছাগলসহ আটক-১

১৫

নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের টয়লেট ভাঙ্গায় বিপাকে মুসল্লী

১৬

খাল খননে কর্মসংস্থান ও পানির সংকট নিরসন হবে : প্রতিমন্ত্রী পুতুল

১৭

বাউয়েটে “গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৮

লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

১৯

সিংড়ায় গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

২০