admin
১৮ অগাস্ট ২০২৫, ৯:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চলনবিলের প্রতি আমাদের অনেক মায়া রয়েছে, মহব্বত রয়েছে -ইউএনও মাজহারুল ইসলাম

নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেছেন, চলনবিলের প্রতি আমাদের অনেক মায়া রয়েছে, মহব্বত রয়েছে। এটি শুধু আপনাদের ঐতিহ্য নয়, চলনবিল হচ্ছে বাংলাদেশের প্রাণ।কিছুদিন আগে জেলায় একটা সভা হয়েছে। মন্ত্রণালয় থেকে কর্মকর্তারা এসেছিলেন। সেখানে একটি প্রস্তাব উত্থাপন হয়েছে চলনবিল নামে একটা আইন তৈরি করার জন্য। এতে সবাই একমত হয়েছেন। এটা শুধু চলনবিলের জন্য বিশেষ আইন। আইন বিভাগ এটার সাথে একমত হয়েছেন এবং লিখেও নিয়ে গেছেন। জানিনা এখন কি অবস্থায় আছে, কতদূর হবে। যদি আইনটা হয় তাহলে খুবই ভালো হবে। আমরা যদি সমগ্র বাংলাদেশের বিল নিয়ে কথা বলি তাহলে চলনবিল আসে সবার আগে। এ বিল রক্ষা করার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, এখানকার মানুষেরও দায়িত্ব।

ইউএনও আরও বলেন, চলনবিল রক্ষার জন্য আমরা কাজ করছি, অভিযানে দিনে সর্বনিম্ন ৪ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস করেছি, উপরে ১৫ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস করেছি। সিংড়ার বিভিন্ন গ্রামভিত্তিক সমিতি বিল ও নদীকে লিজ দেয়। লিজের সেই টাকা দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এটা দখল করবে তা হবে না। ঐ এলাকার সকল মানুষ মাছ ধরবে, মাছ খাবে।

সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় নাটোরের সিংড়া উপজেলা হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সিংড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় সফল মৎস্য চাষী হিসেবে উপজেলার ৩জন ব্যক্তি ও চলনবিলের জীববৈচিত্র্য রক্ষার জন্য চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি নামে একটি সংগঠনকে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের অতিথিরা।

এর আগে উপজেলা প্রশাসনিক ভবন থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

১

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

২

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৫

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৬

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৯

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১০

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১১

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১২

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৩

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৪

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৬

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৭

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৯

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

২০