admin
৬ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে উপদেষ্টা আদিলুর

জুলাইয়ের ৩৬ দিনের আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হলেও সব প্রত্যাশা এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নাটোরের গাড়িখানায় জুলাই আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও ভবানীগঞ্জে শহীদ স্মৃতি স্তম্ভ উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বিচারের প্রক্রিয়া দৃশ্যমান হচ্ছে, সংস্কারের কাজও এগিয়ে চলেছে। এরই মধ্যে নির্বাচনেরও ঘোষণা এসেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার কেবল একটি সরকার নয়—এটা গণঅভ্যুত্থানের সরকার। তাই আমরা প্রতিশ্রুতিবদ্ধ সব অঙ্গীকার বাস্তবায়নে।”
আদিলুর রহমান জানান, ঢাকায় গণভবনে স্থাপিতব্য জুলাই জাদুঘরে আন্দোলনের সংগ্রাম, স্মৃতি ও ইতিহাস সংরক্ষণ করা হবে। পাশাপাশি সারাদেশে শহীদদের স্মৃতিস্তম্ভ ও কবর সংরক্ষণের কাজ চলছে এবং আহতদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী শামীম হোসেন ভূঁইয়া এবং নাটোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ জুলাই শহীদ পরিবারের সদস্যরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় বুলবুলের সহযোগিতায় ঘর পেলো অপেজান

সান্তাহারে সাবেক মেয়র ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান

বাবা নন, তবুও ২৪ বছরে ১১২ মেয়ের বিয়ে দিলেন রুবেল

বাগাতিপাড়ায় একদিনের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাটোরে বাসচাপায় নিহত – ২

বাঘায় ওয়ারেন্ট ভূক্ত আসামী,আয়াসহ শিক্ষক আটক 

রায়গঞ্জে ৩০ বছরের জলাবদ্ধতার অবসান, চাষে ফিরছে ৫ হাজার বিঘা জমি

বাঘায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিল ও এমপি চাঁদকে সংবর্ধনা প্রদান

বিএনপির কর্মকাণ্ড ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই-জমায়াত নেতা রফিকুল ইসলাম খান এমপি

ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা

১০

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১১

সান্তাহারে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১২

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

১৩

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

১৬

আদমদীঘিতে নাশকতা হামলা মামলায় নিসিদ্ধ আ’লীগ নেতা গ্রেপ্তার

১৭

আদমদীঘিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

১৮

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান

১৯

নাটোরের ডিসি ও দুই ইউএনও প্রত্যাহার-বদলি

২০