admin
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪

নাটোরের লালপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের দিয়াড় শংকরপুর পদ্মার চরে এ ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহতরা হলেন, উপজেলার মোহরকয়া গ্রামের জাহের বিশ্বাসের ছেলে মো: গরিব বিশ্বাস (৪২), একই এলাকার তাহের বিশ্বাসের ছেলে খয়ের উদ্দিন (৬২), পটল বিশ্বাস (৪৫), বাকনাই গ্রামের আফতার সরদারের ছেলে আমানুল (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত গরিব বিশ্বাসের দাদার জমি নিয়ে তার আপন চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল, সেই বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে আজকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমা নিয়ে মারামারি চারজন আহত হয়েছে, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০