admin
১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চলনবিলে নৌকা বাইচ দেখতে হাজারও মানুষের ঢল

গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যের অন্যতম নৌকা বাইচ। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা এ উৎসবকে ধরে রাখতে নাটোরের চলনবিলে শুক্রবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এতে অংশ নেন হাজারও দর্শনার্থী।
নাটোর জেলা প্রশাসনের আয়োজনে গুরুদাসপুর উপজেলার বিলশায় দুপুরে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে দর্শকরা ভিড় জমাতে থাকেন বিলের পাড়ে। দুপুর নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে চলনবিলের আশপাশের রাস্তাঘাট।
পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে দর্শকরা উপভোগ করেন এ ঐতিহ্যবাহী খেলা। নৌকা বাইচকে কেন্দ্র করে আশপাশের বাড়িঘরে আত্মীয়-স্বজনের মিলনমেলায় জমে ওঠে উৎসবের আমেজ। বাড়িতে চলে পিঠা-পায়েসসহ নানা পদ রান্নার আয়োজন। নারীরা কাজ শেষে ভিড় জমান বিলপাড়ে। তরুণ-তরুণী, বৃদ্ধ কিংবা শিশুরা বাদ যাননি এ আনন্দোৎসব থেকে। এ উপলক্ষে বসে গ্রামীণ মেলাও।
দর্শক ইব্রাহিম খলিল বলেন, “নৌকা বাইচ উপলক্ষে বোনের বাড়িতে এসেছি। অনেক দিন পর নৌকা বাইচ দেখলাম। পরিবারের সবাই মিলে উপভোগ করছি, খুব ভালো লাগছে।”
আরেক দর্শক সাইফুল ইসলাম জানান, “ছোটবেলায় প্রায়ই নৌকা বাইচ দেখতে যেতাম। এখন তো খুব কম হয়। আজ অনেক বছর পর সেই স্বাদ ফিরে পেলাম।”
সংবাদকর্মী তহুরা বানু বলেন, “অনেক বছর ধরে নৌকা বাইচ দেখা হয়নি। আজ সংবাদ সংগ্রহে এসে দারুণভাবে উপভোগ করলাম। জেলা প্রশাসনকে ধন্যবাদ এমন সুন্দর আয়োজনের জন্য।”
এ প্রতিযোগিতায় ছোট-বড় ২১টি নৌকা অংশ নেয়। বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি রেফ্রিজারেটর এবং তৃতীয় পুরস্কার একটি টেলিভিশন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা নন, তবুও ২৪ বছরে ১১২ মেয়ের বিয়ে দিলেন রুবেল

বাগাতিপাড়ায় একদিনের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাটোরে বাসচাপায় নিহত – ২

বাঘায় ওয়ারেন্ট ভূক্ত আসামী,আয়াসহ শিক্ষক আটক 

রায়গঞ্জে ৩০ বছরের জলাবদ্ধতার অবসান, চাষে ফিরছে ৫ হাজার বিঘা জমি

বাঘায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিল ও এমপি চাঁদকে সংবর্ধনা প্রদান

বিএনপির কর্মকাণ্ড ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই-জমায়াত নেতা রফিকুল ইসলাম খান এমপি

ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সান্তাহারে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১০

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

১১

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

১৪

আদমদীঘিতে নাশকতা হামলা মামলায় নিসিদ্ধ আ’লীগ নেতা গ্রেপ্তার

১৫

আদমদীঘিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

১৬

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান

১৭

নাটোরের ডিসি ও দুই ইউএনও প্রত্যাহার-বদলি

১৮

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

১৯

শেষ ফোনকলে কালেমা, এরপর মসজিদে মিলল ঝুলন্ত মরদেহ

২০