admin
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে দুই মাসে গ্যাস সুবিধা: দুলুর অঙ্গীকার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে নাটোরবাসীকে মাত্র দুই মাসের মধ্যে গ্যাস সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শনিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকা আয়োজিত ‘নাটোরের উন্নয়ন ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, “স্বাস্থ্যসেবার মানোন্নয়ন না হলে উন্নয়ন ব্যাহত হয়। তাই নাটোরে একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন জরুরি।”

সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
বিএনপি নেতা অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেন, উন্নয়নের নামে দেশকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। যোগ্য মানুষকে দায়িত্ব দিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে।
জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম কৃষি গবেষণা কেন্দ্র ও কৃষি-শিল্পভিত্তিক ইপিজেড স্থাপনের দাবি জানান। বনপাড়া-হাটিকুমরুল সড়ককে মৃত্যুফাঁদ আখ্যা দিয়ে তিনি এর আধুনিকায়নের তাগিদ দেন।
এনসিপি প্রার্থী প্রফেসর জার্জিস কাদির শিক্ষা খাতে গুণগত মান নিশ্চিত করতে নতুন প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি পাঁচ খাতে বিভাজিত উন্নয়ন পরিকল্পনার কথা বলেন।
জামায়াত প্রার্থী প্রফেসর সাইদুর রহমান সততা-নৈতিকতায় প্রজন্ম গড়ে তোলা, মানবসম্পদ উন্নয়ন ও চকবৈদ্যনাথ চামড়া বাজারকে ঘিরে লেদার টেকনোলজি স্থাপনের প্রস্তাব দেন।
প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সচিব মো. সিদ্দিকুর রহমান (অবকাঠামো), প্রফেসর ড. আমিরুল ইসলাম কনক (শিক্ষা), নাটোরের সিভিল সার্জন ডা. মোক্তাদির আরেফিন (স্বাস্থ্য)।
অনুষ্ঠানে সাবেক নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসর মো. আব্দুস সাত্তার, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আফজালুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলাম, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ কমেডিয়ান আবু হেনা রনি উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

১

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

২

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৩

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৪

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৫

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৮

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

৯

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১০

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১১

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১২

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৩

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৪

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৫

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৬

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৮

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

১৯

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

২০