admin
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরের চার শহীদকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের

২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া ঐতিহাসিক গণঅভুত্থ্যানে শহীদ হওয়া নাটোরের চার নাগরিককে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তাঁদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নাটোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, আন্দোলনের সময় শহীদ মিকদাদ হোসেন খান আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার হয়ে নাটোর জেলা কারাগারে আটক ছিলেন। শহীদ শরিফুল ইসলাম মোহনের কলেজপড়ুয়া ছেলে ফারহান ফুয়াদ জানান, ৪ আগস্ট নাটোর শহরে একটি মিছিল চলাকালে স্থানীয় তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের উপস্থিতিতে তাঁর সমর্থকরা তাঁকে ধরে নিয়ে নির্মম নির্যাতন করে।

শহীদ মেহেদী হাসান রবিন, কলেজ ছাত্র মিকদাদ হোসেন খান আকিব এবং একাদশ শ্রেণির ছাত্র ইয়াসিন আলী ৪ ও ৫ আগস্টের মিছিল ও সমাবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ৬ আগস্ট ভোরে এমপি শিমুলের বাড়ি “জান্নাতী প্যালেস” থেকে আকিব, শাওন খান সিয়াম, ইয়াসিন আলীর মরদেহ এবং শরিফুল ইসলাম মোহনের নিথর দেহ উদ্ধার করা হয়। এর আগেই আগুনে দগ্ধ মেহেদী হাসান রবিনকে হাসপাতালে নিলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শাওন খান সিয়াম ছাড়া বাকি চারজনের মৃত্যুকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শফিকুল ইসলাম শিমুলসহ আরও কয়েকজনের বিরুদ্ধে নাটোর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বর্তমান সরকার ও “জুলাই স্মৃতি ফাউন্ডেশন” নিহতদের শহীদ হিসেবে তালিকাভুক্ত করে এবং তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সংগ্রহ করে।

তবে পরিবারগুলোর দাবি, সম্প্রতি নাটোরের একটি মহল পরিকল্পিতভাবে এসব হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সক্রিয় হয়ে উঠেছে। তারা অভিযোগ করেন, একটি জাতীয় দৈনিক পত্রিকা এক প্রতিবেদনে দাবি করেছে, জান্নাতী প্যালেসে নিহত পাঁচজনের মধ্যে শুধু শাওন খান সিয়াম শহীদ, বাকি চারজন নন—যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “জুলাই গণঅভুত্থ্যান চলাকালে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন, তারা সকলেই শহীদ। এদের শহীদ স্বীকৃতি নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মানা হবে না।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহীদ মেহেদী হাসান রবিনের স্ত্রী ওয়াহিদা হাসান, শহীদ আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, শহীদ মোহনের ছেলে ফারহান ফুয়াদ এবং শহীদ ইয়াসিন আলীর পিতা ফজের আলীসহ অন্য স্বজনরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

১

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

২

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৩

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৪

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৫

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৮

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

৯

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১০

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১১

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১২

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৩

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৪

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৫

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৬

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৮

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

১৯

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

২০