admin
২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় শিক্ষার্থীকে গেটের সঙ্গে বেঁধে নির্যাতন!

নাটোরের বাগাতিপাড়ায় অমানবিক নির্যাতনের শিকার হয়েছে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। স্থানীয় চাঁদপুর রাফাতুল্লাহ সোনার উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলতে গিয়ে ‘অপরাধী’ হয়ে পড়ে ১৪ বছরের কিশোর আবু তালহা শাফিন। পরিণতিতে তাকে স্কুলের কেঁচি গেটের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়।

ঘটনাটি ঘটে শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ডুমরাই সমজানপাড়া গ্রামে, স্কুল প্রাঙ্গণের মধ্যেই।

ভুক্তভোগী শাফিনের পরিবার জানায়, স্কুল বন্ধ থাকায় সকালে খেলতে মাঠে গিয়েছিল সে। এ সময় একই গ্রামের মোহাম্মদ লতিফ সোনার (৪৫), মোহাম্মদ হাবিল সোনার (২৮) এবং তাদের স্বজনরা মিলে তাকে স্কুলের গেটের সঙ্গে নাইলনের দড়ি দিয়ে বেঁধে রাখে। শুধু বেঁধেই নয়, তারা শাফিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বেধড়ক মারধর করে।

প্রচণ্ড চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথিতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। অভিযোগ রয়েছে, ভাঙা গ্লাসের অজুহাতে ৩০ হাজার টাকা দাবি করা হয় শাফিনের পরিবারের কাছে। একপর্যায়ে গলাচিপে হত্যাচেষ্টাও করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শাফিনের চিৎকারে আশপাশের কয়েকজন গ্রামবাসী—মোসাম্মৎ জাহানারা বেগম, মোসাম্মৎ হাসিনা বেগম ও শেখপাড়ার মোহাম্মদ জয় ছুটে এসে তাকে উদ্ধার করেন। তবে অভিযুক্তরা তখনই পালিয়ে যায় এবং পরিবারকে প্রাণনাশের হুমকিও দিয়ে যায় বলে জানায় স্থানীয়রা।বিষয়টি নিয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন,

“ঘটনার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর ডুমরাইসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, কিশোর শিক্ষার্থীর উপর এই বর্বরোচিত হামলার দায়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

১

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

২

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৩

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৪

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৫

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৮

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

৯

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১০

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১১

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১২

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৩

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৪

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৫

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৬

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৮

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

১৯

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

২০