admin
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় সিটিএম-পিইআই প্রকল্প পরিদর্শন 

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সিটিএম প্রকল্পের আওতায় পিইআই পাইলট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ব ব্যাংক ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি দল।

বিশ্ব ব্যাংকের টাস্ক টিম লিডার জেসমিন রাজভান্ডারী ও সোশ্যাল প্রোটেকশন স্পেশালিস্ট অভিরুপ সরকারের নেতৃত্বে প্রতিনিধি দল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ক্লাব, ক্ষুদ্র ব্যবসায়ী, খামারী ও হস্তশিল্প সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এম এম মাহমুদুল্লাহ, উপ-পরিচালক নুরুল হক মিয়া, জেলা উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, রিক এনজিও-র ফোকাল এজিএম হানিফ মিয়া, টিম লিডার আব্দুর রব পাটোয়ারী এবং ফিল্ড সুপারভাইজার জীবন চন্দ্র বর্মন।

এর আগে উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৯৮৭ জন (প্রতিবন্ধী ও বিধবা নারী) উপকারভোগীকে জীবন দক্ষতা, আর্থিক সাক্ষরতা ও ব্যবসায়িক প্রশিক্ষণ শেষে জনপ্রতি ৪৫ হাজার টাকা করে মোট ৪ কোটি ৪৪ লাখ ১৫ হাজার টাকার এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়।

জেলা সমাজসেবা উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, দেশের ৬টি জেলার ৬টি উপজেলায় এ প্রকল্প চালু রয়েছে। উপকারভোগীরা গরু-ছাগল পালন ও ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা উন্নয়ন করছেন, যা প্রশংসনীয়।

ফিল্ড সুপারভাইজার জীবন চন্দ্র বর্মন জানান, এই প্রকল্পের মাধ্যমে চরম দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর আর্থিক ক্ষমতায়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং টেকসই জীবিকায়ন গড়ে তোলা হচ্ছে।

উপকারভোগীরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উন্নতির আশা প্রকাশ করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

১

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

২

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৩

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৪

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৫

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৮

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

৯

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১০

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১১

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১২

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৩

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৪

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৫

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৬

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৮

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

১৯

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

২০