admin
৬ অক্টোবর ২০২৫, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় পানিবন্দী মাদ্রাসার শিক্ষার্থীদের মুখে হাসি ফুটালেন ছাত্রদল নেতা

অতিরিক্ত বৃষ্টির কারণে রাজশাহীর বাঘা উপজেলার রিয়াজুল জান্নাত মাদ্রাসা মাঠ দখল করে ছিলো পানি। এ অবস্থায় চলছিল পাঠদান।

কখনো-কখনো সেই পানির উপরে হাঁস ভাঁসতে লক্ষ্য করা গেছে। তবে শেষ পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে সেই মাঠে বালি ফেলে শিক্ষার্থীদের মুখে হাসি ফুটালেন জেলা ছাত্রদল নেতা এস.এম শামীম সরকার।

রিয়াজুল জান্নাত মাদ্রাসার অবস্থান বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নে। গত কয়েক দিন যাবত ক্রমাগত বৃষ্টির কারণে সেখানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা উপেক্ষা করে ক্ষুদে শিক্ষার্থীরা পাঠদানের উদ্দেশ্যে নিয়মিত মাদ্রাসায় আসছিলো। তবে জুতা-সেন্ডেল বিহীন খালি পায়ে। নিরুপায় হয়ে মাদ্রাসার কয়েকজন শিক্ষক ছুটে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের কাছে। ঘটনাটি শুনে বিষয়টি আমলে নেন আবু সাঈদ চাঁদ । তিনি তাৎক্ষণাত বাঘার কৃতি সন্তান ও রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম. শামীম সরকারকে উক্ত সমস্যাটি নিরসনের দায়িত্ব দেন।

মাদ্রাসার সুপার সাজেদুল ইসলাম জানান, আমি সহ কয়েকজন শিক্ষক গত রবিবার বিকেলে চারঘাট-বাঘা থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু সাঈদ চাঁদ এর বাসায় গিয়ে মাদ্রাসার অবস্থান ও সমস্যার কথা জানালে তিনি তাৎক্ষণাত শামিম সরকারকে ফোন দিয়ে মাঠে বালি ফেলার নির্দেশ দেন। সেই মর্মে সোমবার (৬-আক্টবর)সকাল থেকে মাঠে বালি ফেলানোর কাজ শুরু হয়েছে। এই দৃশ্য দেখে আনন্দে আত্নহারা হয়েছে আমাদের শিক্ষার্থীরা। সেই সাথে আমরাও ব্যক্তিগত ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি চাঁদ ভাইয়ের প্রতি।

এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। শুধু মাদ্রাসা নয়, যে এলাকাতেই জলাবদ্ধতা-সহ কোন-না কোন সমস্যার কথা শুনছি, সেখানে গিয়েই আমরা মানুষের কষ্ট নিরসনে সেই সমস্যার সমাধান করছি।তিনি বলেন, আমরা গত দু’দিন আগে বন্যার কারণে বাঘার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ একটি ভাঙ্গা রাস্তা মেরামত করে দিয়েছি। এটা আমাদের তারুন্যের অহংকার তারেক রহমানের নির্দেশ। আমরা সেই আলোকে মাঠ পর্যায় জনকল্যানমুখী কাজের সাথে নিজেদের সম্পৃক্ত রেখেছি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

১

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

২

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৩

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৪

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৫

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৮

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

৯

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১০

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১১

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১২

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৩

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৪

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৫

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৬

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৮

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

১৯

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

২০