admin
১২ অক্টোবর ২০২৫, ৭:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় টাইফয়েড টিকা কার্যক্রমের উদ্বোধন

সারা দেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলায় প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের জিগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফ মোহাম্মদ জামিউর রহমান এবং বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজনীন আখতারী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য উপজেলার মোট ২৭০টি কেন্দ্রে এই টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসাভিত্তিক ১২০টি কেন্দ্রে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এবং ১২০টি কমিউনিটি ক্লিনিকে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। এ কার্যক্রমের আওতায় বাগাতিপাড়ায় মোট ৩৩ হাজার ২৬১ শিশুকে টিকা প্রদান করা হবে।

উদ্বোধনী কেন্দ্র জিগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার জানান, শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বিদ্যালয়ের ২০৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৯০ জন এরই মধ্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকার আওতায় এসেছে। অবশিষ্ট ১৩ জন রেজিস্ট্রেশনের জন্য অফিসে যোগাযোগ করেছে। তিনি আশা প্রকাশ করেন, বিদ্যালয়ে ১০০% টিকাদান নিশ্চিত করা সম্ভব হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০