নওগাঁর আত্রাইয়ে দু’দিন ব্যাপি শুরু হয়েছে ঐতিহাসিক সীতাতলার মেলা। আত্রাই উপজেলার জামগ্রামে মেলাটি প্রতি বছর পৌষ মাসের শেষে অনুষ্ঠিত হয়।
মেলা উপলক্ষে জামগ্রামসহ আশপাশের বিভিন্ন গ্রামে দেশের দূরদূরান্তের আত্মীয়স্বজনে ভরে যায়। গ্রামগুলো হলো তিলাবদুরি, ভোপাড়া, নলদীঘি, সোনাডাঙ্গা, কাশিয়াবাড়ী, লাকবিড়ি প্রভৃতি গ্রামের প্রায় প্রতিটি বাড়ি মেহমানে ভর যায়। বিভিন্ন ধরনের পিঠা পুলি তৈরি হয়। বিশাল এলাকা জুড়ে মিষ্টির দোকানসহ বিভিন্ন ধরনের কসমেটিকস এর দোকান বসে। মেলাতে বড় বড় মাছের আমদানি হয়। বিশেষ আকর্ষণ হলো এখানে নাগর দোলাতে বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে।
কথিত আছে, হিন্দু ধর্মাবলম্বীদের সীতাদেবীর বনোবাস হয়েছিল জামগ্রামে। এজন্য এই মেলাটির নাম হয়েছে সীতা তলার মেলা। এখানে একটি প্রকান্ড বটগাছ ছিল। এই বটগাছের নীচেই নাকি সীতা থাকতেন। পাশেই রয়েছে একটি বড় ইন্দিরা। ইন্দিরাতে সীতা গোসল করতেন। সীতার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য হিন্দু ধর্মাবলম্বীদের আবালবৃদ্ধবনিতা বটগাছের নীচে সেজদা দেয়। মেলা প্রাঙ্গণে হিন্দু মুসলমান সবাই আসে। মেলাটি হিন্দু মুসলমানের মিলন মেলায় পরিণত হয়।
মন্তব্য