আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে ৩ স’মিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই স’মিল পরিচালনার দায়ে তিন স’মিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে আদমদীঘি ব্রিজের পশ্চিম পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম এসব স’মিলে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন ।

জরিমানাপ্রাপ্তদের মধ্যে- মেসার্স রাহিম স’মিলের মালিক হামিদুল ইসলামকে (৪৮) ১০ হাজার টাকা , মেসার্স কারিমা স’মিলের মালিক রাশিদুল ইসলামকে (৩৪) ১০ হাজার টাকা এবং মেসার্স নাহিদ স’মিলের মালিক দুলাল হোসেনকে (৬৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলার কালাইকুড়ী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সোহেলকে (৪২) পাঁচশত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও ইউএনও মাসুমা বেগম জানান, বৈধ লাইসেন্স ছাড়া স’মিল পরিচালনার দায়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে জরিমানাপ্রাপ্তদের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটের সরদহ রেলস্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

১

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

২

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৩

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৪

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

৫

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

৬

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

৭

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৮

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

৯

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১১

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

১২

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১৩

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১৪

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৫

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

১৬

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১৭

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

১৮

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

১৯

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

২০