আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১৪ জুলাই ২০২৬, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর আত্রাই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধা নিখোঁজ

নওগাঁর আত্রাইয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন মানিকজান বিবি (৯৫) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধা। তিনি উপজেলার চকবিষ্টপুর গ্রামের বাসিন্দা।

​পারিবারিক সূত্রে জানা যায়, মানিকজান বিবি দীর্ঘদিন থেকে মানসিক রোগে আক্রান্ত। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তিনি বাড়ি সংলগ্ন নদীর ঘাটে গোসল করতে যান। এর পর দীর্ঘ সময় ধরে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে থাকেন।

চকবিষ্টপুর খেয়াঘাটের মাঝি তাঁকে নদীতে গোসল করতে দেখেছেন জানালে পরিবারের লোকজন নদীতে বিভিন্নভাবে খুঁজতে থাকেন। পরে বিষয়টি জানতে পেরে আত্রাই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। এক পর্যায়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দিনভর চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেনি।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

​স্থানীয়দের ধারণা, তিনি নদীতে গোসল করতে নেমে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় পানিতে ডুবে গেছেন। নদীতে ব্যাপক স্রোত থাকায় হয়তো বা ভেসে যেতে পারেন।

আত্রাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নকিবুর আলী সরকার বলেন, আমরা তাঁকে উদ্ধারে সাধ্যমতো চেষ্টা করছি। রাজশাহী থেকে আমাদের ডুবুরি দলও দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালাচ্ছেন। এ সংবাদ লেখা পর্যন্ত (বিকাল সাড়ে ৬টা) তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটের সরদহ রেলস্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

১

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

২

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৩

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৪

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

৫

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

৬

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

৭

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৮

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

৯

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১১

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

১২

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১৩

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১৪

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৫

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

১৬

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১৭

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

১৮

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

১৯

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

২০