আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে যক্ষ্মা রোগ শনাক্তকরণে বিনামূল্যে চিকিৎসা সেবা 

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে বিনামূল্যে ভ্রাম্যমাণ এক্স-রে ক্যাম্পের মাধ্যমে রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। যক্ষ্মা রোগ শনাক্তকরণ ও চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

রোববার সকাল থেকে দুপুর পযন্ত বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার নির্দেশে আইসিডিডিআরবি এর কর্মকর্তা সাগর আহম্মেদ, সাইফুদ্দিন ইসলাম এই এক্স-রে ক্যাম্প পরিচালনা করেন। আগত রোগীদের বিনামূল্যে ১১৪ জন রোগীকে এক্স-রে পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করে ফ্যাসিলিটি অ্যান্ড কমিউনিটি-বেইজড সার্ভিস ডেলিভারি সাপোর্ট প্রজেক্ট। এ ধরনের উদ্যোগের ফলে সাধারণ মানুষ সহজে স্বাস্থ্য সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করণেও এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এক্স-রে ক্যাম্পের পাশাপাশি সান্তাহার ২০ শয্যা  হাসপাতালে বহির্বিভাগে ২৬৫ জন রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ প্রদান করেন হাসপাতালে ইনচার্জ ফার্মাসিস্ট একলিমুর হোসেন দোয়েল। তার চিকিৎসার কাজে সহযোগিতা করেন ফরিদা খাতুন। চিকিৎসা নিতে আসা সান্তাহার পৌর শহরের রথবাড়ীর মহল্লার বাসিন্দা সিদ্দিকুর রহমান তুফান  বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ মানুষের মধ্যে রোগ শনাক্ত করণ ও চিকিৎসা গ্রহণের আগ্রহ আরও বাড়বে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে যক্ষ্মা রোগ শনাক্তকরণে বিনামূল্যে চিকিৎসা সেবা 

১

জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ৫৪৮ ছাত্রীকে সাইকেল বিতরণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২

পাখির কলকাকলিতে মুখর চলনবিল

৩

বিয়াঘাটকে আদর্শ ইউনিয়ন গড়তে চান নাদিম

৪

আত্রাইয়ে শীতের আগমনে খেজুর রস সংগ্রহে গাছিরা তৎপর

৫

সিংড়ায় পৃথক ঘটনায় নারী-পুরুষের মৃত্যু

৬

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ, সারের সুষম বণ্টন ও গ্যাসের ব্যবহার নিয়ে আলোচনা সভা

৭

বগুড়ায় সপ্তস্বর শিল্পীগোষ্ঠীর ২৪তম বর্ষপূর্তি উদযাপন

৮

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৯

নলডাঙ্গায় মোবাইল কোর্টে দুই লক্ষাধিক টাকার জাল জব্দ

১০

লালপুরে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী আটক

১১

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয় দিয়ে প্রতারণা-নাটোর থেকে আটক-১

১২

আদমদীঘিতে নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্টে দমদমা চ্যাম্পিয়ন

১৩

বাগাতিপাড়ায় নদীতে তিনটি অবৈধ বাঁধ উচ্ছেদ, জালসহ সরঞ্জাম ধ্বংস

১৪

আত্রাইয়ে ‘আলোর সন্ধানে’ অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

১৫

আদমদীঘির হিজরাপল্লীর মাদক কারবারীর বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৬

বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, রেলপথে ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি

১৭

সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল

১৮

বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময়

১৯

বাগাতিপাড়ায় শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১

২০