নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীর বিচ্ছেদসহ অভাব-অনটনের চাপে রনি আহমেদ (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জামনগর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রনি ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম সংসার ভাঙার পর দ্বিতীয় বিয়ে করলেও সেখানেও দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী ডিভোর্স দিলে মানসিকভাবে ভেঙে পড়েন রনি। সোমবার সন্ধ্যায় নিজ কক্ষে কীটনাশক পান করলে পরিবারের সদস্যরা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য