admin
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় ইউএনও না থাকায় ভেঙে পড়েছে নাগরিক সেবা

রাজশাহীর পুঠিয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) না থাকায় ভেঙে পড়েছে নাগরিক সেবা। চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে জন্ম, মৃত্যু নিবন্ধন কিংবা জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে আসা মানুষের। ওই ভোগান্তি থেকে কবে কিভাবে পরিত্রাণ পাবে উপজেলার মানুষেরা তা জানা নেই কারো।

পদোন্নতি জনিত কারণে গত আগস্ট মাসের ২৭ তারিখে বদলি হয়ে যান উপজেলা নির্বাহী অফিসার একে.এম নূর হোসেন নির্ঝর। ২৩ দিন পার হয়ে গেলেও এখনো ওই পদটিতে কেউ যোগদান না করায় এমন ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষদের। কবে নাগাদ নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) যোগদান করবেন সেটাও জানা নেই কারো। তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস তার কাজের পাশাপাশি অন্যান্য কিছু কাজ চালিয়ে নিচ্ছেন।

সরেজমিনে গিয়ে উপজেলাটিতে দেখা গেছে, ভোগান্তির চিত্র। উপজেলা ধোপাপাড়া গ্রামের মাহবুবুর রহমান তিনি বলেন, আমার বোনের জন্ম নিবন্ধনে সমস্যা হয়েছে সেটা খুব জরুরিভাবে সংশোধন করা প্রয়োজন। কিন্তু গত ২০ দিন যাবত এখানে এসে ঘুরে যাচ্ছি সংশোধন করে দেওয়ার মত কাউকে পাচ্ছি না। প্রিন্ট জন্ম নিবন্ধনটিতে এক ধরনের নাম অনলাইনে সার্চ দিলে আরেক ধরনের নাম আসছে। কিভাবে কি করেছে আমি জানিনা।

উপজেলার বাসুপাড়া এলাকার এক ব্যক্তি থাকেন বিদেশে তার জরুরিভাবে পাসপোর্ট রিনিউ করতে হবে। সেজন্য দরকার ডিজিটাল জন্ম নিবন্ধন। গত প্রায় ২০ দিন থেকে ওই পরিবারের সদস্যরা জন্ম নিবন্ধন ডিজিটাল করতে এসে পাচ্ছেন না কোন সেবা। অল্প কিছুদিন এর মধ্যে জন্ম নিবন্ধন ডিজিটাল করতে না পারলে ফিরে চলে আসতে হবে বিদেশ থেকে বিষয়টি নিয়ে খুব টেনশনে থাকতে দেখা গেছে পরিবারটিকে। এমন অনেকেই প্রতিদিন এসে ঘুরে যাচ্ছেন সেবা না পেয়ে।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা কমিশনার ভূমি শিবু দাস জানান, তার কাছে জন্ম মৃত্যু বা জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত আইডি না থাকায় তিনি কোন সেবা দিতে পারছেন না। যদি উর্ধ্বতন কর্তৃপক্ষ আইডি পাসওয়ার্ড দেয় তবেই তিনি সেবা দিতে পারবেন বলে জানান তিনি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

১

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

২

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৩

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৪

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৫

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৮

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

৯

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১০

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১১

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১২

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৩

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৪

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৫

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৬

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৮

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

১৯

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

২০