নাটোরের গুরুদাসপুর থানার ওসি আসমাউল হকের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ ও জনসেবায় বাধার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় ওসির ওপর অনাস্থা জানিয়ে তাকে প্রত্যাহারের দাবি জানান বিভিন্ন পেশার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
নারী প্রতিনিধি অঞ্জলী আফছারী অভিযোগ করেন, থানায় গিয়ে ভুক্তভোগী নারীদের নিয়ে ওসির সঙ্গে দেখা করতে পারেননি। সংবাদকর্মীরা বলেন, ফোন না ধরা, তথ্য না দেওয়া এবং চুরি-ডাকাতি-অপরাধে পুলিশের নিষ্ক্রিয়তা জনভোগান্তি বাড়াচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ জানান, তিনি নিজেও পুলিশের সহযোগিতা পাচ্ছেন না। মোবাইল কোর্ট ও বড় ইভেন্টে পুলিশের সাড়া মেলেনি।
ওসি আসমাউল হক বলেন, পুলিশি ভাবমূর্তি রক্ষায় তিনি কঠোর হয়েছেন, তবে ভুল বোঝাবুঝি হচ্ছে বলে দাবি করেন তিনি।
মন্তব্য