admin
১৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিএসএ’র ভিপি রিফাদকে সংবর্ধনা দিলেন বিএনপি নেতা দাউদার

কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (সিএসএ) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বিজয়ী ছাত্রদল কর্মী শেখ রিফাদ মাহমুদকে সংবর্ধনা দিয়েছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় ব্যক্তিগত কার্যালয়ে এ সংবর্ধনা দেন দাউদার মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, চামারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের প্রমুখ।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রিফাদকে অভিনন্দন জানান।

ছাত্রদল কর্মী শেখ রিফাদ মাহমুদ ভোটে ভারত, ঘানা, নাইজেরিয়া ও কেনিয়ার ৫ প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ছাত্র বিষয়ক অফিসিয়াল সংস্থা কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (সিএসএ)-এর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হন।

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের রিফাদ বর্তমানে রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা শেখ মো. রকিবুল ইসলাম সিংড়ার বাহাদুরপুর কারিগরি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ।

বর্তমানে রিফাদ জাতিসংঘ যুব উপদেষ্টা পর্ষদ বাংলাদেশের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১১ ও ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধিদের অংশগ্রহণে আগামী তিন বছরের জন্য অ্যাসোসিয়েশনের মোট ১০টি নেতৃত্বস্থানীয় পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি দেশ থেকে একজন করে ডেলিগেট ভোট প্রদান করেন। যেখানে মোট ভোটের প্রায় ৭০ শতাংশ ভোট পান রিফাদ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

১

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

২

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৩

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৪

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৫

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৮

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

৯

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১০

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১১

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১২

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৩

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৪

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৫

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৬

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৮

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

১৯

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

২০