admin
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বনপাড়া বাজারের মুদি দোকানে চুরি

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারে আবারো দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। খোয়া গেছে প্রায় দশ লাখ টাকার সিগারেট ও মসলাজাতীয় মালামাল।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে বনপাড়া বাজারের মৃধাপাড়া রোডের আলিম মার্কেটের ‘পূজা স্টোর’ নামের মুদি দোকানে এই চুরির ঘটনা ঘটে।

পূজা স্টোরের মালিক নিরধ কুমার সাহা জানান, সোমবার সকালে দোকান খুলে দেখি উপরের টিন কাটা এবং দুটি সিসি ক্যামেরা ঢাকা অবস্থায় আছে। চুরি হয়েছে সন্দেহে মালামাল যাচাই করে দেখা যায় প্রায় দশ লাখ টাকার সিগারেট ও মসলাজাতীয় মালামাল চুরি হয়েছে। তিনি তাৎক্ষণিক বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শামীম হোসেন এবং জেলা বিএনপির সদস্য অধ্যাপক মোঃ লুৎফর রহমানসহ বাজার কমিটির সম্পাদক হায়দার আলী মুক্তা। পরিদর্শন কালে দোকানের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় মুখোশধারী একজন চোর রাত্রি ২.১০ মিনিটে টিন কেটে দোকানে প্রবেশ করে ও সিসি ক্যামেরা ঢেকে দেয়। পুলিশ আলামত হিসেবে একটি নতুন কাটার মেশিন ও গ্লাস কাটার জব্দ করে। তবে জব্দকৃত আলামত স্থানীয় দোকান থেকে কেনা সন্দেহে তদন্ত করলে কোন সত্যতা পাওয়া যায়নি। এসময় মুঠোফোনে সার্বিক খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ।
প্রত্যক্ষদর্শী দুইজন মহিলা জানান, ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটির সময় একজন মোটরসাইকেল আরোহীকে মালামালসহ দেখতে পেয়ে জিজ্ঞাসা করি, তিনি বলেন ঢাকা থেকে মাল এসেছে আমি নিতে এসেছি বলে বস্তা নিয়ে চলে যায়। ওই মহিলাদের তথ্যের ভিত্তিতে অন্য সিসি ক্যামেরা ফুটেজে বর্ণনার সত্যতা পাওয়া যায়।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, আমরা আশাবাদী দ্রুত সময়ের মধ্যে চোরকে সনাক্ত করে আইনের আওতায় এনে চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হবো।

এসময় জেলা বিএনপির সদস্য অধ্যাপক এম. লুৎফর রহমান বলেন, বনপাড়া একটি ঐতিহ্যবাহী বানিজ্যিক শহর। বর্তমানে এই বাজার পরিচালনা কমিটি বিগত ফ্যাসিস্ট সরকারের সময় থেকে পরিচালিত। বিভিন্ন কারণে পর্যাপ্ত নৈশপ্রহরী না থাকায় এই ধরনের চুরি সংঘটিত হচ্ছে। আমরা আশাকরি দ্রুত সময়ের মধ্যে একটি শক্তিশালী বাজার পরিচালনা কমিটি গঠন করলে সকল প্রতিকূলতা মোকাবেলা করা সম্ভব।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা নন, তবুও ২৪ বছরে ১১২ মেয়ের বিয়ে দিলেন রুবেল

বাগাতিপাড়ায় একদিনের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাটোরে বাসচাপায় নিহত – ২

বাঘায় ওয়ারেন্ট ভূক্ত আসামী,আয়াসহ শিক্ষক আটক 

রায়গঞ্জে ৩০ বছরের জলাবদ্ধতার অবসান, চাষে ফিরছে ৫ হাজার বিঘা জমি

বাঘায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিল ও এমপি চাঁদকে সংবর্ধনা প্রদান

বিএনপির কর্মকাণ্ড ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই-জমায়াত নেতা রফিকুল ইসলাম খান এমপি

ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সান্তাহারে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১০

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

১১

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

১৪

আদমদীঘিতে নাশকতা হামলা মামলায় নিসিদ্ধ আ’লীগ নেতা গ্রেপ্তার

১৫

আদমদীঘিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

১৬

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান

১৭

নাটোরের ডিসি ও দুই ইউএনও প্রত্যাহার-বদলি

১৮

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

১৯

শেষ ফোনকলে কালেমা, এরপর মসজিদে মিলল ঝুলন্ত মরদেহ

২০