admin
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে পিতা-পুত্র আহত

নাটোরের বড়াইগ্রামে সরকারী জমিতে নির্মাণাধীন অবৈধ একটি ঘর উচ্ছেদ করে দেওয়ার পরপরই হামলার শিকার হয়েছেন এক যুবদল নেতা ও তার নাবালক ছেলে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নগর মেরীগাছা বাজারে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন বাজার ইজারাদার যুবদল নেতা বাবলু প্রামাণিক (৫০) ও তার ছেলে আবু তালহা (১৭)। বর্তমানে তারা বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাজারের একটি সরকারী জায়গায় কাঁচামালের ব্যবসা করে আসছিলেন এক ক্ষুদ্র ব্যবসায়ী বিদ্যুৎ মোল্লা। সাম্প্রতিক সময়ে তার ব্যবসা বন্ধ থাকায় ওই জায়গাটি দখল করে নেয় স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের কয়েকজন নেতা-কর্মী। তারা সেখানে বিএনপি অফিস নির্মাণের কথা বলে সিমেন্টের খুঁটি ও টিন দিয়ে একটি ঘর নির্মাণ শুরু করে।

খবর পেয়ে শনিবার সকাল ১১টার দিকে বড়াইগ্রামের ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে ঘর নির্মাণের সত্যতা পান। তাৎক্ষণিক তিনি নির্মাণাধীন ঘরটি উচ্ছেদ করে ফেলার নির্দেশ দিলে তা ভেঙে দেওয়া হয়।

তবে ইউএনও’র চলে যাওয়ার পর দুপুর ১২টার দিকে ওই দখলদার দলের সদস্যরা বাজার ইজারাদার বাবলু প্রামাণিকের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো হাসুয়া, লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করলে বাবলু প্রামাণিক রক্তাক্ত হন। তার চিৎকার শুনে পাশে থাকা ছেলে তালহা তাকে বাঁচাতে গেলে হামলাকারীদের আঘাতে সেও গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত বাবলু প্রামাণিক অভিযোগ করে বলেন, “বাজারের সরকারী জায়গায় ঘর নির্মাণ হচ্ছে এমন খবর আমি ইউএনও স্যারকে দিয়েছি — এমন সন্দেহে তারা আমার ওপর হামলা চালিয়েছে। অথচ আমি কাউকে কিছু বলিনি। আমার ছেলে তালহা আমাকে বাঁচাতে এসে নিজেও রক্তাক্ত হয়েছে। এই বর্বর হামলার সঠিক বিচার চাই।”

এ ঘটনায় বাবলু প্রামাণিক বাদী হয়ে শনিবার রাত ১০টার দিকে বড়াইগ্রাম থানায় ৮ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। আসামিরা হলেন: রায়হান (৩৫), আনোয়ার (৩২), ইউনুস (৫০), তাইজুদ্দিন (৪৮), হাসেম (৪৫), ফুয়াদ (৪২), বানি আমিন (৫৫) ও নাহিদ (৩৫)। তারা সবাই মেরীগাছা এলাকার বাসিন্দা।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান

নাটোরের ডিসি ও দুই ইউএনও প্রত্যাহার-বদলি

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

শেষ ফোনকলে কালেমা, এরপর মসজিদে মিলল ঝুলন্ত মরদেহ

শেষ ঠিকানার কারিগর সান্তাহারের আব্দুল হাই

নলডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এজাহারের পরদিনই ডিসি প্রত্যাহার, ইউএনও বদলি

নলডাঙ্গায় হিরোইন সহ যুবক আটক

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সান্তাহারে মাছের পোনা অবমুক্তকরণ

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ’র সমাপনী অনুষ্ঠান

১০

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

১১

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১২

নাটোরের খোলাবাড়িয়া ভেষজ গ্রামের সুনাম কি অনুমোদনহীন ওষুধের অভিযোগে ঝুঁকিতে

১৩

সিংড়ায় বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

১৪

আদমদীঘির শাঁওইলে দুই বিদ্যালয়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

১৫

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবির কারাদণ্ড

১৬

লালপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

১৭

বাঘার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে এমপি চাঁদ

১৮

নলডাঙ্গায় উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মতবিনিময়

১৯

জাতীয় মৎস্য পদক পেল বগুড়া-৩ এর এমপি মহিত

২০