admin
১২ অক্টোবর ২০২৫, ৮:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন

টাইফয়েড রোগ প্রতিরোধে সারা দেশের ন্যায় নাটোরেও শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। রোববার (১২ অক্টোবর) সকালে সিভিল সার্জন অফিস, নাটোর-এর আয়োজনে কালেক্টর পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক জনাব আসমা শাহীন এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ আবুল হায়াত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড একটি গুরুতর ব্যাকটেরিয়াজনিত রোগ যা শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনের সফল বাস্তবায়নের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

উল্লেখ্য, চলমান এই ক্যাম্পেইনে নাটোর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সান্তাহারে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আদমদীঘিতে নাশকতা হামলা মামলায় নিসিদ্ধ আ’লীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান

১০

নাটোরের ডিসি ও দুই ইউএনও প্রত্যাহার-বদলি

১১

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

১২

শেষ ফোনকলে কালেমা, এরপর মসজিদে মিলল ঝুলন্ত মরদেহ

১৩

শেষ ঠিকানার কারিগর সান্তাহারের আব্দুল হাই

১৪

নলডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

নাটোরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এজাহারের পরদিনই ডিসি প্রত্যাহার, ইউএনও বদলি

১৬

নলডাঙ্গায় হিরোইন সহ যুবক আটক

১৭

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সান্তাহারে মাছের পোনা অবমুক্তকরণ

১৮

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ’র সমাপনী অনুষ্ঠান

১৯

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

২০