admin
২৬ নভেম্বর ২০২৫, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

” দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদে হবে উন্নতি” প্রতিবাদ্যে নাটোরের বড়াইগ্রামে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামানিক, উপজেলা কৃষি অফিসার সজিব আল মারুফ। এছাড়াও সফল খামারী এমরান সরকার ও মোছাঃ মমতাজ খাতুন বক্তব্য রাখেন।
এর আগে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে এসে শেষ হয়। পরে প্রাণীসম্পদ সপ্তাহে অংশগ্রহণকারী মোট ২৫টি স্টলে প্রদর্শিত গরু, মহিষ, ঘোড়া, দেশী-বিদেশী দুম্বা, পোষা কুকুর-বিড়াল বিটল, তোতাপুরি, গুজরি, হরিয়ানা জাতের ছাগল, গারল, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখি পরিদর্শন করেন অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক সফল খামারী- উদ্যোক্তা ও সূধীজন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আদমদীঘিতে নাশকতা হামলা মামলায় নিসিদ্ধ আ’লীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান

নাটোরের ডিসি ও দুই ইউএনও প্রত্যাহার-বদলি

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

শেষ ফোনকলে কালেমা, এরপর মসজিদে মিলল ঝুলন্ত মরদেহ

১০

শেষ ঠিকানার কারিগর সান্তাহারের আব্দুল হাই

১১

নলডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

১২

নাটোরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এজাহারের পরদিনই ডিসি প্রত্যাহার, ইউএনও বদলি

১৩

নলডাঙ্গায় হিরোইন সহ যুবক আটক

১৪

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সান্তাহারে মাছের পোনা অবমুক্তকরণ

১৫

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ’র সমাপনী অনুষ্ঠান

১৬

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

১৭

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৮

নাটোরের খোলাবাড়িয়া ভেষজ গ্রামের সুনাম কি অনুমোদনহীন ওষুধের অভিযোগে ঝুঁকিতে

১৯

সিংড়ায় বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

২০