Md. Ariful Islam
৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় গ্রেড পরিবর্তনের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি

একাদশ গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারা দেশের মতো নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

কর্মবিরতির কারণে ল্যাব, এক্স-রে এবং ফার্মাসি বিভাগে সেবা বন্ধ থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। সরেজমিনে দেখা যায়, সংশ্লিষ্ট তিনটি বিভাগের কক্ষ তালাবদ্ধ অবস্থায় রোগীরা বাইরে অপেক্ষা করছেন। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে সেবা নিয়েই ফিরতে না পেরে চলে যান।

তবে জরুরি বিভাগ ও চিকিৎসকদের নিয়মিত সেবা চালু ছিল। শুধুমাত্র টেকনোলজি, এক্স-রে ও ফার্মাসি বিভাগের রোগী এবং তাদের স্বজনরাই বেশি দুর্ভোগে পড়েন।
কর্মবিরতিতে থাকা টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলেন, দীর্ঘদিন ধরে তারা একাদশ গ্রেডে আটকে আছেন। প্রায় তিন দশক ধরে এই পদটি অবহেলিত থাকায় তারা বঞ্চিত। তাদের পরে নিয়োগ পাওয়া ডিপ্লোমাধারীদের দশম গ্রেড দেওয়া হলেও তাদের এখনো গ্রেড উন্নীত করা হয়নি।
তারা জানান, আজকের মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল থেকে পূর্ণ শাটডাউনে যেতে বাধ্য হবেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আদমদীঘিতে নাশকতা হামলা মামলায় নিসিদ্ধ আ’লীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান

নাটোরের ডিসি ও দুই ইউএনও প্রত্যাহার-বদলি

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

শেষ ফোনকলে কালেমা, এরপর মসজিদে মিলল ঝুলন্ত মরদেহ

১০

শেষ ঠিকানার কারিগর সান্তাহারের আব্দুল হাই

১১

নলডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

১২

নাটোরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এজাহারের পরদিনই ডিসি প্রত্যাহার, ইউএনও বদলি

১৩

নলডাঙ্গায় হিরোইন সহ যুবক আটক

১৪

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সান্তাহারে মাছের পোনা অবমুক্তকরণ

১৫

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ’র সমাপনী অনুষ্ঠান

১৬

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

১৭

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৮

নাটোরের খোলাবাড়িয়া ভেষজ গ্রামের সুনাম কি অনুমোদনহীন ওষুধের অভিযোগে ঝুঁকিতে

১৯

সিংড়ায় বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

২০