Md. Ariful Islam
১২ ডিসেম্বর ২০২৫, ১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় সামির হারানো মোবাইল

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর সামাজিক কবরস্থানে দাফনের সময় হারানো মোবাইল ফোন এক রাত পর কবর খুঁড়ে উদ্ধার হওয়ায় এলাকায় বিস্ময় সৃষ্টি হয়েছে। হারানো মোবাইলটি উদ্ধার করেছেন স্থানীয় যুবক সামিউল ইসলাম সামি, যার পিতার নাম শহিদুল ইসলাম।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে। জানাজা ও দাফনকাজে অংশ নিতে গিয়ে সামি তার হাতে থাকা Oppo মোবাইলের টর্চ অন করে কবর পর্যন্ত যান। দাফনের সময় টর্চ বন্ধ করে ফোনটি জ্যাকেটের পকেটে রাখেন। দাফন শেষে বাড়ি ফিরে তিনি দেখেন—ফোনটি নেই।

সারারাত ফোনে কল দিতে থাকায় কখনো রিং হচ্ছিল, আবার কখনো হচ্ছিল না। এতে সামি নিশ্চিত হন—ফোনটি কবরের মধ্যেই পড়ে আছে। পরের দিন, বুধবার সকালে, এলাকাবাসী ও কয়েকজন আলেমের পরামর্শে কবরের উপরের দিকের মাত্র এক হাত মাটি তুলে মোবাইলটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দাফনের সময় কবরের ওপরে খাপ (খাপাচির) দিয়ে মাটি দেওয়ার কারণে মোবাইলটি গভীরে না গিয়ে কবরের উপরের অংশে অবস্থান করেছিল।

ঘটনার ভিডিও ও ছবি সামিউল ইসলাম সামির নিজ ফেসবুক আইডি থেকে সংগৃহীত। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

সামিউল ইসলাম সামি বলেন,“আমি পুরো রাত নিশ্চিত ছিলাম ফোনটা কবরেই পড়ে আছে। কেউ যদি পেত, নিশ্চয়ই অফ করে দিত বা সিম খুলে ফেলত। আলহামদুল্লাহ, পরের দিন সকালে কবর খুঁড়ে ফোনটি পেয়ে আমি খুব স্বস্তি পেলাম।”

জয়ন্তীপুর বাজার জামে মসজিদের ইমাম আব্দুর রউফ বলেন,“ফোনটি কবরের উপরের অংশে থাকায় সহজে উদ্ধার করা সম্ভব হয়েছে। সাধারণত দাফনের সময় কবরের ওপরে খাপাচি দিয়ে মাটি দেওয়া হয়। মোবাইলটি সেই খাপের উপরের দিকে থাকার কারণে গভীরে না গিয়ে উপরের অংশে অবস্থান করেছে। এমন ঘটনা সত্যিই বিরল এবং আশ্চর্যজনক। আল্লাহর রহমতে এটি সবাইকে শিক্ষা ও স্বস্তি বয়ে এনেছে।”

স্থানীয় প্রতিবেশী মুসা আলম বলেন,
“এমন ঘটনা আমরা আগে কখনো দেখিনি। কবর থেকে মোবাইল বের হওয়া সত্যিই বিস্ময়কর। সামি খুব খুশি হয়েছে এবং আমরা সবাইও অবাক।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আদমদীঘিতে নাশকতা হামলা মামলায় নিসিদ্ধ আ’লীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান

নাটোরের ডিসি ও দুই ইউএনও প্রত্যাহার-বদলি

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

শেষ ফোনকলে কালেমা, এরপর মসজিদে মিলল ঝুলন্ত মরদেহ

১০

শেষ ঠিকানার কারিগর সান্তাহারের আব্দুল হাই

১১

নলডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

১২

নাটোরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এজাহারের পরদিনই ডিসি প্রত্যাহার, ইউএনও বদলি

১৩

নলডাঙ্গায় হিরোইন সহ যুবক আটক

১৪

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সান্তাহারে মাছের পোনা অবমুক্তকরণ

১৫

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ’র সমাপনী অনুষ্ঠান

১৬

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

১৭

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৮

নাটোরের খোলাবাড়িয়া ভেষজ গ্রামের সুনাম কি অনুমোদনহীন ওষুধের অভিযোগে ঝুঁকিতে

১৯

সিংড়ায় বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

২০