গুরুদাসপুর (নাটোর) প্রতিবেদক
৬ জানুয়ারী ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুদাসপুরে তুচ্ছ ঘটনায় কামড়ে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন

মলিন উদ্দিন মৃধা ও সরোয়ার হোসেন দুইজনই প্রান্তিক কৃষক। অন্যের জমি লীজ নিয়ে দুজনই জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি একটি ফসলী জমির লীজ গ্রহন ও লাউগাছ রোপণ করাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সরোয়ার হোসেন মলিন মৃধাকে মারপিট ও তাঁর মা মিনা বেগমের ডান হাতের আঙ্গুল কামড়ে বিচ্ছিন্ন করে ফেলে। আহত মিনা বেগম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। মলিন ও অভিযুক্ত সরোয়ার হোসেন নাটোরের গুরুদাসপুর উপজেলার বাহাদুর পাড়ার বাসিন্দা।

অভিযোগের কপি ও ভুক্তোভোগী জানান, গত রবিবার (৪ জানুয়ারী) সকালে মশিন্দা মৌজার মূলমালিক শাহিন হোসেনের লীজকৃত জমিতে কাজ করছিলেন কৃষক মলিন মৃধা। ওই জমি লীজে আগ্রহী ছিলেন জমি প্রতিবেশী সরোয়ার। হঠাৎ সরোয়ার মলিনকে উদ্দেশ্য করে গালমন্দ শুরু করেন। এতে প্রতিবাদ জানান মলিন। শুরু হয় কথা কাটাকাটি। এরএক পর্যায়ে সরোয়ারের স্ত্রী জেসমিন বেগম যোগদিলে সরোয়ার মলিন মৃধার ডানহাতের মাঝের আঙ্গুল কামড়ে বিচ্ছিন্ন করে ফেলেন। পরে প্রতিবেশীরা এসে ভুক্তভোগী মলিন ও তার মা মিনা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় মলিন মৃধার গুরুদাসপুর থানায় বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী মিনা বেগম জানান,অভিযুক্তরা তার ছেলে মলিন মৃধা,মেয়ে শান্তাকে মারপিট করতে থাকে। ছেলে ও মেয়ের চিৎকারে তিনি এগিয়ে এলে অভিযুক্তরা তাকেও মারপিট করে কামড়ে তার হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করে দেয়। তিনি দোষীদের বিচার দাবী করেন।
অভিযুক্ত সরোয়ার.বলেন, ধস্তাসস্তির একপর্যায়ে কখন কিভাবে মিনা বেগমের হাতের আঙ্গুল কেটে পড়ে গেছে তা আমার জানা নেই।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার জানান,অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

২

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

৩

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৪

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

৫

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

৬

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৭

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

৮

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৯

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

১০

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১১

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১২

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

১৩

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

১৪

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

১৫

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১৭

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৯

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

২০