এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই মৌসুম

উত্তর বঙ্গে অন্যতম শিল্প প্রতিষ্ঠান নাটোরের লালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলে আখের অভাবে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়ে ১৩ কর্ম দিবস আগেই মাড়াই মৌসুম বন্ধ করতে বাধ্য হলেন কতৃপক্ষ।

সোমবার ২৩ ফেব্রুয়ারি রাতে আনুষ্ঠানিক ভাবে মাড়াই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এর আগে গত বছরের ১০ নভেম্বর এই মিলে চলতি মৌসুমের (২০২৫-২৬) আখ মাড়াই শুরু করা হয়। মিল সূত্র জানায় চলতি মৌসুমে মাড়াইয়ের শুরুতে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১২১ দিনে কর্মদিবসে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চিনি আহরণের হার ধরা হয়েছিল ৬ দশমিক ৫ ভাগ। অন্যদিকে চলতি মৌসুমে গত ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১০৮ কর্মদিবসে দৈনিক প্রায় ১ হাজার ৬০০ মেট্রিক টন হারে মোট ১ লাখ ৭২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা হয়েছে। এসময় প্রায় ৯ হাজার ৬০০ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে। চিনি আহরণের হার অর্জিত হয়েছে ৫ দশমিক ৬ ভাগ।
মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন জানান চলতি মৌসুমে মিল এলাকায় ১৮ হাজার একর জমিতে চাষ করে ২ লাখ মেট্রিক টন আখ সরবরাহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল আমাদের পর্যাপ্ত পরিমান আক থাকা সত্ত্বেও আশপাশের দুইটা মিল নাটোর এবং রাজশাহী সুগার মিলে দালালদের মাধ্যমে অনেক আঁক চলে যাওয়াতে আমরা এবার লক্ষ্যমাত্রা পূরণে করতে পারি নাই। এসময় প্রতি কুইন্টালে ২৫ টাকা বৃদ্ধি করে ৬০০ হতে ৬২৫ টাকা করা হয়। চলতি মৌসুমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৫ হাজার আখ চাষীদের বিল পরিশোধ করা হয়। এছাড়া এই মৌসুমে চাষীদের মাঝে ১৫ কোটি টাকা বিতরণ করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

২

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

৩

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৪

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

৫

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৬

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

৭

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৮

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৯

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

১০

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

১১

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

১২

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৩

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১৪

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৬

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

১৭

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১৮

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১৯

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

২০