আল আমিন, নাটোর প্রতিবেদক
৭ মার্চ ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদপান- পুকুরে মিলল আদিবাসী কিশোরের মরদেহ

নাটোর সদর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে মদপানের পর সাগর পাহান (১৭) নামে এক আদিবাসী কিশোরের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৬ মার্চ) সকালে সদর উপজেলার হালসা ইউনিয়নের গোকুলনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর পাহান ওই এলাকার টিকি পাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে মদপান করেন সাগর পাহান। পরে রাতে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে অতিরিক্ত মদ্যপ অবস্থায় তিনি পাশের একটি পুকুরে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শুক্রবার সকালে স্থানীয়রা পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানের কারণে তিনি পুকুরে পড়ে মারা গেছেন।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

২

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

৩

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৪

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

৫

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

৬

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৭

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

৮

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৯

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

১০

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১১

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১২

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

১৩

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

১৪

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

১৫

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১৭

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৯

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

২০