নলডাঙ্গা প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় ঈদের বাজার জমে উঠেছে

নাটোরের নলডাঙ্গা পৌর বাজারে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা জমে উঠেছে। ফলে সকাল থেকে রাত পর্যন্ত গার্মেন্টস, জুতা-সেন্ডেল, সিট কাপড় সহ বিভিন্ন দোকানে ভীড় লক্ষ্য করা যাচ্ছে।

গত বছরের তুলনায় এ বছর গার্মেন্টসের দোকান গুলোতে নতুন নতুন ডিজাইনের পোশাক ও জুতা সেন্ডেলের দোকান গুলোতে নিউ মডেলের সু বেশি বিক্রি হচ্ছে। নলডাঙ্গা বাজারের হাট অফিসের পাশে ফেব্রিকন ফ্যাশন শোরুমের মালিক রবিউল ইসলাম জানান, ক্রেতারা উন্নত মানের কাপড় বেশি পছন্দ করছেন। তবে এ বছর কাপড়ের দাম গত বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। ঈদের আর মাত্র ৩/৪ দিন বাকি থাকলেও কেনাবেচা এখন থেকে পুরোদমে শুরু হয়েছে। জুতার দোকান গুলোতেও ভীড় লক্ষ্য করা গেছে, নলডাঙ্গা পৌর বাজারের নাজ সুজ এর ডিলার মুরশেদ আলী জানান, জুতার দাম একটু বেশি হলেও মানুষ ভালো মানের সু পছন্দ করছেন।

কেনাকাটা করতে আসা ক্রেতা ইউসুফ হোসেন জুয়েল বলেন, ঈদ উপলক্ষে ছেলেমেয়ে সহ পরিবারের জন্য কেনাকাটা করতে এসেছি। ঈদের দিন যতই নিকটে আসছে বিভিন্ন মার্কেট গুলোতে ভীড় ততই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নলডাঙ্গা পৌর বাজারের মোহাম্মদ আলী প্লাজা, জহুরুল ভিলা ও নুরজাহান মার্কেটে সকাল থেকে অনেক রাত পর্যন্ত বেচাকেনা জমে উঠেছে। তবে ঈদকে কেন্দ্র করে পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, ঈদুল ফিতরকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নলডাঙ্গা থানা এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

২

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৩

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

৪

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

৫

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৬

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

৭

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৮

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

৯

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১০

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১১

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

১২

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

১৩

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

১৪

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৫

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১৬

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৮

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

১৯

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

২০