আল আমিন, নাটোর প্রতিবেদক
২২ মার্চ ২০২৬, ৫:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অভিমান ভুলে ২৩ বছর পরে এক কাতারে গ্রামবাসীর ঈদুল ফিতরের নামাজ আদায়

অভিমান ভুলে ২৩ বছর পরে এক কাতারে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন নাটোর জেলার সদর উপজেলার ২নং তেবাড়ীয়া ইউনিয়নের অর্ন্তগত রুয়েরভাগ গ্রামের বাসিন্দারা।

এই ঘটনায় গ্রামজুরে আনান্দের বন্যা বইছে।২০০৩ সালে গ্রামে দুইটি পক্ষের মধ্যে মনোমালিন্য থেকে শুরু হয় মান-অভিমান।আলাদাভাবে গঠিত হয় দুইটি সমাজ।তৈরি হয় আলাদা মসজিদ।

এক সময় এক পক্ষের লোকজন অন্য পক্ষের দাওয়াত খাওয়া থেকে শুরু করে কোন কাজে যেতে পারতো না।ধীরে ধীরে বাড়তে থাকে সেই কোন্দল।

২০০৮ সালের পর থেকে দুই সমাজের দুইজন মোঃ আশরাফুল ইসলাম ও মোঃ আল আমিন এর মাধ্যমে শুরু হয় পরিবর্তন।শুরুতে অনেক বাধার সম্মুখীন হলেও হাল ছাড়েন নি দুজনে।নিজের চাকরির তোয়াক্কা না করেও এই সম্পর্ককে এগিয়ে নিয়ে গেছে আল আমিন ও আশরাফুল ইসলাম। তখন থেকেই দাওয়াত খাওয়া থেকে শুরু করে সামাজিক সকল অনুষ্ঠানে একসাথে হবার পরিক্রমা শুরু হয়।

গ্রামে আলাদা মসজিদ ও গোরস্থান থাকলেও ঈদগাহ মাঠ ছিলনা।গত বছর ডিসেম্বর মাসে মোঃ আব্দুস সালাম মোল্লার উদ্যোগে গ্রামে অনুষ্ঠিত হয় ঈদগাহ মাঠ নির্মাণ কল্পে ওয়াজ মাহফিল। সেই মাহফিলে মরহুম মোহাম্মদ আলীর পরিবার থেকে দান করা হয় জমি।সেই জমিতেই নির্মাণ করা হয় ঈদগাহ মাঠ।

নতুন ভাবে তৈরিকৃত সেই ঈদগাহ মাঠে দুই সমাজের মানুষকে এক কাতারে এনে নামাজ আদায়ের লক্ষ্যে কাজ করেন মোঃ আশরাফুল ইসলাম ও মোঃ আব্দুস সালাম মোল্লা। তারই ধারাবাহিকতায় গত বুধবার গ্রামে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সকলে সম্মতিক্রমে আজকে দীর্ঘদিনের মান-অভিমান, ভেদাভেদ ভুলে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ একমাঠে একসাথে আদায় করা হয়।

দীর্ঘদিন পর একসাথে নামাজ আদায় করতে পেরে খুশিতে আত্মহারা হয়ে পরে গ্রামবাসী। এসময় তারা আবেগে আপ্লূত হয়ে পরে।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জমিদাতা পরিবারের সদস্য মোঃ মিনছার আলী মোল্লা, গ্রামের মুরুব্বি মোঃ মকছেদ আলী মোল্লা,মোঃ আসিফ ইকবাল সুমন,মোঃ মফিজুল ইসলাম।

এ সময় সর্ব সম্মতিক্রমে মোঃ আব্দুস সালাম মোল্লাকে সভাপতি এবং মোঃ আসিফ ইকবাল সুমনকে সম্পাদক ঘোষনা করা হয়।পরবর্তীতে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

ঈদের নামাজ পড়ান মাওলানা মোঃ দেলোয়ার হোসেন সাইফি এবং খুতবা প্রদান করেন মাওলানা মোঃ আমিরুল ইসলাম। নামাজ শেষে দেশ ও জাতির কল্যান এবং গ্রামের মানুষের উন্নতি কামনা করে মোনাজাত করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মতবিনিময়

জাতীয় মৎস্য পদক পেল বগুড়া-৩ এর এমপি মহিত

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

সিংড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া

সান্তাহারে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় সাতটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

সিংড়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া মাধুর্য পেল ল্যাপটপ

সিংড়ায় শর্ট সার্কিট থেকে ফার্মেসিতে আগুন

আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১০

বাগাতিপাড়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

১১

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

নলডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন

১৩

গবেষণার প্রয়োগিক ক্ষেত্রে সরকার পৃষ্ঠপোষকতা করবে-বাউয়েট ক্যাম্পাসে প্রতিমন্ত্রী পুতুল

১৪

লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

১৫

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

১৬

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

১৭

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

১৮

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

১৯

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

২০