বাগাতিপাড়া প্রতিবেদক
১ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় ১০০ কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ১০০ জন কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দিনব্যাপী কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কংগ্রেসের আয়োজন করে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত কৃষক-কৃষাণী, মাঠকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এ কংগ্রেসে পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়ের স্বাগত বক্তব্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (উদ্যান) শামসুন নাহার ভুঁইয়া। এসময় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীর, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান এবং দৈনিক এই নাটোর’র সম্পাদক ও প্রকাশক আরিফুল ইসলাম তপুসহ কৃষক নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন,আম লিচু সহ ফসল ও সবজি সংরক্ষণের জন্য সংরক্ষণাগার নির্মাণ ,তিন ফসলে আবাদি জমিতে সরকারি বেসরকারি ভবন বা স্থাপনা নির্মাণ না করে, এক ফসলে জমি ব্যবহার করা , কৃষদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে বিদেশে কৃষি কাজের সম্প্রসারণ করা, মাঠভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে, যা ফসল উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে কৃষকদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও দলগত কাজের মনোভাবও জোরদার হচ্ছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণার প্রয়োগিক ক্ষেত্রে সরকার পৃষ্ঠপোষকতা করবে-বাউয়েট ক্যাম্পাসে প্রতিমন্ত্রী পুতুল

লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

১০

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

১১

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

১২

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

১৪

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১৫

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

১৬

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৭

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৮

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

১৯

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০