নিজেস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৬, ১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনের এমপি পদে মনোনীত আন্না মিন্জ

বর্তমান সরকারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) পদে মনোনীত হয়েছেন আন্না মিন্জ। তার মনোনয়নকে ঘিরে রাজনৈতিক ও উন্নয়ন মহলে আগ্রহ তৈরি হয়েছে।
আন্না মিন্জ বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর অব প্রোগ্রামস হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে থেকে তিনি এশিয়া ও আফ্রিকার ১৩টি দেশে শিক্ষা, প্রারম্ভিক শিশু বিকাশ, যুব ক্ষমতায়ন, অতিদরিদ্রদের উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন খাতে বিস্তৃত কর্মসূচি তত্ত্বাবধান করছেন।
তিন দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন এই উন্নয়ন কৌশলবিদ ২০০৯ সালে ব্র্যাকে যোগ দেন। এরপর থেকে দীর্ঘ সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি সমন্বিত, জলবায়ু সহনশীল ও লিঙ্গ-সংবেদনশীল কর্মসূচির নকশা ও বাস্তবায়নে কৌশলগত নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে তিনি কারিতাস, কেয়ার বাংলাদেশ এবং ব্র্যাক বাংলাদেশসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার কাজের মূল ক্ষেত্র কমিউনিটি ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, সমন্বিত উন্নয়ন এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা।
আন্না মিন্জ বর্তমানে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ন্যাশনাল কোয়ালিশন অব ইন্ডিজেনাস পিপলস-এর চেয়ারপারসন এবং SIL ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ভাইস-চেয়ার হিসেবে কাজ করছেন। এছাড়া স্ট্রোম ফাউন্ডেশন (নরওয়ে)-এর বোর্ড সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন।
শিক্ষাগত জীবনে তিনি প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে প্রজেক্ট প্ল্যানিং ও ম্যানেজমেন্টে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন।
উন্নয়ন খাতে দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণে তার এই মনোনয়নকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনের এমপি পদে মনোনীত আন্না মিন্জ

নওগাঁয় গলা কেটে একই পরিবারের চারজনকে হত্যা

উপজেলা পরিষদে ‘পরিদর্শন কক্ষ’ পাচ্ছেন সংসদ সদস্যরা

নাটোরের এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বদলি

চলনবিলে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন

শিশু উদ্ধারে কৃষক তারা মিয়ার ‘জাদুকরী খাঁচা’, ফায়ার সার্ভিসে ডাক

বাউয়েটে টেকসই নির্মাণ বিষয়ক সেমিনার ও ট্রাস প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা

লালপুরে অবৈধ মাটি খননের বিরুদ্ধে জরিমানা 

আত্রাইয়ে টিকা দেওয়ার একদিন পর ৩ মাসের শিশুর মৃত্যু

১০

গুরুদাসপুরে তিন ফসলি জমিতে পুকুর খনন

১১

বাগাতিপাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

১২

বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে ১ জনের জেল

১৩

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

১৪

নলডাঙ্গায় বোরো ধান কর্তনের শুভ উদ্বোধন

১৫

সিংড়ায় সেচকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণ কৃষকের মৃত্যু

১৬

নকল করে পাস করার সুযোগ আর হবে না — নলডাঙ্গায় হুইপ দুলু

১৭

আত্রাইয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৮

ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক হত্যা: প্রধান আসামি আটক

১৯

লালপুরে প্রধান শিক্ষকের অনিয়মে মানববন্ধন

২০