আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনস্বাস্থ্য রক্ষায় ফার্মাসিষ্ট ও ঔষধ বিক্রেতাদের ভূমিকা অপরিসীম: ড্রাগ সুপার মিতা

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া এলাকায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্টগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দুপুর ১২ টায় বান্দাইখাড়া ভূমি অফিস চত্বরে বান্দাইখাড়া বাজারে স্থানীয় বি.সি.ডি.এস নেতৃবৃন্দের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আত্রাই উপজেলা বি.সি.ডি.এস-এর সহ-সভাপতি শিশির সাহার সঞ্চালনায় মো. হাবিবুল্লাহ তারার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কার্যালয় ঔষধ প্রশাসন, নওগাঁর ঔষধ তত্ত্বাবধায়ক মিতা রায়। ​

সভায় প্রধান আলোচকের বক্তব্যে মিতা রায় ঔষধের সঠিক মান নিয়ন্ত্রণ এবং বিক্রয় পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এবং তিনি তার বক্তব্যে বলেন, জনস্বাস্থ্য রক্ষায় ফার্মাসিস্ট এবং ঔষধ বিক্রেতাদের ভূমিকা অপরিসীম। আমাদের মনে রাখতে হবে, মানহীন বা মেয়াদোত্তীর্ণ ঔষধ মানুষের জীবন বাঁচাতে নয়, বরং জীবন কেড়ে নিতে পারে।

তাই ড্রাগ লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকতে হবে এবং প্রতিটি ফার্মেসিতে নির্দিষ্ট তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। কোনোভাবেই প্রেসক্রিপশন ছাড়া উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক বা জীবন রক্ষাকারী ঔষধ বিক্রি করা যাবে না। সচেতন ব্যবসায়ী হিসেবে সাধারণ মানুষকে সঠিক ঔষধ ও সঠিক নির্দেশনা দেওয়া আপনাদের নৈতিক দায়িত্ব।

এসময় বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বি. সি. ডি. এস-এর সদস্য মো. আকরাম হোসেন সরদার, মো. হাসান আলী, আশরাফ আলী প্রমুখ। এছাড়াও ​অনুষ্ঠানে বান্দাইখাড়া এলাকার বি.সি.ডি.এস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা স্থানীয় ফার্মেসী মালিকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং ঔষধ প্রশাসনের সকল নিয়ম মেনে চলার অঙ্গীকার ব্যাক্ত করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০