আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১৯ জুন ২০২৬, ২:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে কলেজ শিক্ষক খুন

নওগাঁর আত্রাইয়ে বড় শিমলা মহিলা কলেজের এক প্রভাষককে নির্মমভাবে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রেখে গেছে দুষ্কৃতকারীরা।

নিহত ব্যক্তি একজন হজ্ব কাফেলারও মোয়াল্লেম ছিলেন। গত মঙ্গলবার (১৬ জুন) ২০২৬ ইং দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার ভরমাধাইমুড়ি ও শাহাগোলার মাঝামাঝি রেললাইনের পাশে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহত প্রভাষক নেয়ামুল বাশী (৫০) রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের মৃত নজিবর রহমান দেওয়ানের ছেলে। তিনি আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে নওগাঁ সদর উপজেলার চকরামপুর মহল্লায় বসবাস করতেন।
নিহতের ছোট ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টার দিকে নেয়ামুল বাশী আত্রাই থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা হন। রওনা হওয়ার সময় পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় তিনি জানিয়েছিলেন যে, নওগাঁয় পৌঁছে তিনি এশার নামাজ আদায় করবেন। কিন্তু এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

​পরদিন বুধবার (১৭ জুন) ভোর ৫টার দিকে স্থানীয়রা রেললাইন ধারে হাঁটার সময় ভরমাধাইমুড়ি ও শাহাগোলার মধ্যবর্তী রেললাইনের পূর্বপাশে লাশটি পড়ে থাকতে দেখেন। মহুুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।
​
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, যেহেতু লাশটি রেললাইনের পাশে পাওয়া গেছে, তাই আইনানুযায়ী রেলওয়ে পুলিশ বিষয়টি দেখছে। ​সান্তাহার রেলওয়ে থানার (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে নিয়মিত হত্যা মামলা রুজু করা হবে। এবং তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ​এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের স্বজন ও এলাকাবাসী দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

২

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৩

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

৪

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

৭

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

৮

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

৯

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১০

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১১

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

১৪

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১৫

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১৬

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৭

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

১৮

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১৯

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২০