আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১৯ জুন ২০২৬, ৩:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বার মাস’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে তিন দিনব্যাপী ‘জাতীয় ফল মেলা-২০২৬’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।

​উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন প্রজাতির ফলের সমাহার প্রদর্শিত হচ্ছে। উৎসবস্থলে প্রবেশ করতেই চোখে পড়ে সারি সারি দেশীয় ফলের সমারোহ। নাকফজলি আম, কাঁঠাল, লিচু, কালোজাম, জামরুল, পেয়ারা, আতা, সফেদা, করমচা, বেল,তাল,আনারসসহ প্রায় ৫০ জাতের মৌসুমি ফল দিয়ে সাজানো হয় আকর্ষণীয় এই প্রদর্শনী।

প্রদর্শনীতে প্রতিটি ফলের পুষ্টিগুণ, উৎপাদন পদ্ধতি ও অর্থনৈতিক গুরুত্বও দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। বইয়ের পাতায় দেখা ফলগুলো একসঙ্গে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

​সকাল ১১টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান।

​প্রধান অতিথির বক্তব্যে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, বর্তমান সময়ে পুষ্টির চাহিদা মেটাতে ফলের কোনো বিকল্প নেই। আমাদের প্রতিটি আঙিনায় ফলের গাছ লাগানো এবং উৎপাদিত ফলের সঠিক সংরক্ষণ নিশ্চিত করা জরুরি।

সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে ফল চাষে উৎসাহিত করা এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। এই মেলা আমাদের স্থানীয় কৃষকদের নতুন নতুন জাতের ফল সম্পর্কে জানতে ও সচেতনতা বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখবে।

​উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, ফল চাষের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে কৃষি বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। আমরা শুধু ফল উৎপাদনই করব না, বরং তা বছরজুড়ে সংরক্ষণের পদ্ধতিও শিখব। আমাদের লক্ষ্য হলো আত্রাই উপজেলাকে ফলের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করা। আশা করছি, এই তিন দিনের মেলা ফল উৎপাদনে আগ্রহীদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এ মেলা চলবে ২০ জুন পর্যন্ত।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

১০

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১১

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

১২

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১৩

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

১৪

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৫

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৬

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

১৭

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

১৯

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

২০