নওগাঁ প্রতিবেদক
২১ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁ শহরে দুই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

নওগাঁ শহরের দুটি পৃথক সড়ক ও ড্রেন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কালিতলা পুলিশ ফাঁড়ির সামনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্প দুটির উদ্বোধন করা হয়।

এর মধ্যে গোস্তহাটির মোড় থেকে নাপিতপাড়া মোড় পর্যন্ত রাস্তা, ফুটপাত ও আলোকসজ্জা উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে লাটাপাড়া মোড় থেকে আরজি নওগাঁ দপ্তরিপাড়া আকবরিয়া মসজিদ পর্যন্ত ড্রেন ও সড়ক নির্মাণ কাজেরও উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী সেলিম রেজা, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুকসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, জনগণের জীবনমান উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নওগাঁ পৌরসভাকে একটি আধুনিক, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, শহরের যানজট নিরসনে ছোট যমুনা নদীর ওপর দুটি বেইলি সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শহরের মধ্য দিয়ে চার লেনের সড়ক নির্মাণ কাজও শিগগিরই শুরু হবে।

উল্লেখ্য, প্রকল্প দুটি নওগাঁ পৌরসভার বাস্তবায়নে পরিচালিত হচ্ছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

২

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৩

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

৪

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

৭

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

৮

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

৯

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১০

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১১

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

১৪

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১৫

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১৬

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৭

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

১৮

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১৯

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২০