বাঘা (রাজশাহী) প্রতিবেদক
২২ জুন ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জুন (সোমবার) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঘা, রাজশাহীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শাম্মী আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার জনাব মো: আব্দুল লতিফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঘা উপজেলা কৃষি অফিসার জনাব মো: শফিউল্লাহ সুলতান।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান ফার্মার সার্ভিস সেন্টার’ (FSC)-এর গুরুত্ব তুলে ধরে বলেন, ফার্মার সার্ভিস সেন্টার কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক কেন্দ্র। এখান থেকে কৃষকরা আধুনিক চাষাবাদ, রোগবালাই দমন ও উৎপাদন কৌশল সম্পর্কে সঠিক পরামর্শ পাচ্ছেন। তাছাড়া মানসম্মত বীজ, সার, কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজে প্রাপ্তি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ফসলের সঠিক বাজারদর জানার মাধ্যমে কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন, যা তাঁদের উৎপাদন খরচ কমিয়ে ফলন ও লাভ দ্বিগুণ করতে সাহায্য করছে।

প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, দেশের কৃষকরাই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষি বাঁচলে, বাঁচবে দেশ। বর্তমান সরকার কৃষকদের আধুনিক ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। পার্টনার প্রকল্প গ্রামীণ রূপান্তর ও পুষ্টি নিশ্চিতকরণে বড় ভূমিকা রাখছে। সরকারের কৃষক কার্ড এই প্রকল্পের একটি অংশ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার বলেন, একজন আদর্শ কৃষকই দেশের কৃষিকে বাঁচিয়ে রাখেন। পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় সাধারণ পর্যায়ের কৃষকদের দক্ষ করে তুলতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। মাঠ পর্যায়ে নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে আমাদের কৃষকদের আধুনিক কৃষির মূলধারায় নিয়ে আসা হচ্ছে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মনসুর আলী, অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক ও কৃষাণী।

অনুষ্ঠানে বক্তারা আধুনিক ও বাণিজ্যিক কৃষির প্রসারে পার্টনার প্রকল্পের বিভিন্ন প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা করেন এবং কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি অবলম্বনের আহ্বান জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

১১

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১২

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৪

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৫

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

১৬

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

১৮

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১৯

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

২০