নাটোর প্রতিবেদক
২৩ জুন ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

ছবি : সংগৃহীত।

নাটোরে চাঞ্চল্যকর আবুল কালাম হত্যা মামলার ১ ও ২ নম্বর এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ভাদাইল বাজার এলাকা থেকে র্যাব-৫ (নাটোর ক্যাম্প) ও র্যাব-৪ (সাভার ক্যাম্প) এর একটি যৌথ দল তাদের গ্রেফতার করে।

​গ্রেফতারকৃতরা হলেন নাটোর সদর উপজেলার কান্দিভিটা পূর্বপাড়া এলাকার মৃত হানিফের ছেলে মো. হাফিজ (৩৫) এবং মো. হামজা (৩৬)। ​র্যাব জানায়, গত ১৬ মার্চ রাতে নাটোর সদরের কান্দিভিটা পূর্বপাড়া কদমতলা মোড়ে সজল খান নামের এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করছিল আসামিরা। এ সময় কবরস্থান জিয়ারত শেষে ফেরার পথে আবুল কালাম ও আবু কাউসার ঘটনাটি দেখে সজলকে বাঁচাতে এগিয়ে যান।

এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আবুল কালামের বুকের বাম পাশে আঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবুল কালাম মারা যান। একই ঘটনায় সজল খান ও আবু কাউসারও গুরুতর জখম হন। ​এ ঘটনায় নিহতের ভাই মো. জামাল উদ্দিন বাদী হয়ে নাটোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। ​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নাটোর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

১১

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১২

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৪

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৫

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

১৬

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

১৮

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১৯

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

২০