আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৭ জুলাই ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

নওগাঁর আত্রাইয়ে নিজ বাড়ির আম গাছ থেকে আম পাড়তে গিয়ে ভিমরুলের (ভেকরুল) কামড়ে গুরুতর আহত হয়েছেন দৈনিক ইত্তেফাক -এর আত্রাই উপজেলা প্রতিনিধি ফরিদুল আলম পিন্টু। ভিমরুলের হুল ফোটানোর পর বিষের তীব্রতায় তিনি অচেতন হয়ে পড়েছিলেন। আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় চিকিৎসায় থাকার পর সুস্থ হয়ে তিনি নিজ বাড়িতে ফিরেছেন। ​আহত প্রবীণ সাংবাদিক ফরিদুল আলম পিন্টু আত্রাই থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য।

​পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ জুন বেলা ২টার দিকে সাংবাদিক ফরিদুল আলম পিন্টু তাঁর নিজ বাড়ির একটি আম গাছে আম পাড়তে ওঠেন। এ সময় গাছের ডালে লুকিয়ে থাকা ভিমরুলের ঝাঁক তাঁর ওপর অতর্কিত আক্রমণ করে এবং শরীরে হুল ফুটিয়ে দেয়। বিষের তীব্র যন্ত্রণায় গাছ থেকে কোনোমতে নেমে ঘরের ভেতর আসামাত্রই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

​অচেতন হওয়ার পূর্বমুহূর্তে তাঁর চিৎকার শুনে মা দ্রুত ঘরের ভেতর ছুটে আসেন এবং ছেলের আশঙ্কাজনক অবস্থা দেখতে পান। পরে তাঁর মা তাৎক্ষণিকভাবে আশপাশে যোগাযোগের মাধ্যমে লোক জড়ো করেন এবং একটি ভ্যানযোগে পিন্টুকে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা কালক্ষেপণ না করে দ্রুত তাঁর চিকিৎসা শুরু করেন।

​হাসপাতালে নিবিড় চিকিৎসায় থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকরা তাঁকে ছাড়পত্র দেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে নিজ বাড়িতে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। ​সুস্থ হয়ে বাড়ি ফেরার পর সাংবাদিক ফরিদুল আলম পিন্টু বলেন, ভিমরুলের কামড়ের পর বিষের তীব্রতায় আমি পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছিলাম এবং গাছ থেকে নেমে কোনোমতে ঘরে ঢুকেই জ্ঞান হারাই।

মহান আল্লাহর অশেষ রহমতে এবং চিকিৎসকদের দ্রুত ও আন্তরিক প্রচেষ্টায় আমি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি। বর্তমানে আমি সুস্থ আছি এবং আমার চিকিৎসার খোঁজখবর রাখায় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ​এদিকে প্রবীণ এই সাংবাদিকের সুস্থতার খবর পেয়ে বিভিন্ন সংবাদকর্মী, সামাজিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা তাকে দেখতে আসেন এবং পূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু কামনা করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

২

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৩

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

৪

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

৭

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

৮

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

৯

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১০

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১১

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

১৪

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১৫

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১৬

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৭

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

১৮

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১৯

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২০