admin
৫ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অর্থাভাবে চিকিৎসা হচ্ছেনা দিনমজুর সাইফুলের

নাটোরের সিংড়ায় দিনমজুর সাইফুল ইসলাম চিকিৎসার অর্থ সঙ্কটে পড়েছেন। একদিকে চিকিৎসার খরচ অপরদিকে সংসার চালাতে পরিবারের সদস্যরা যেন দিশেহারা হয়ে গেছে। এমতাবস্থায় সরকার ও দেশের বিত্তবানদের প্রতি সহযোগিতা চেয়েছে দিনমজুর সাইফুল ইসলামের পরিবার।

জানা যায়, সিংড়া পৌরসভার চকসিংড়া মহল্লার এছার প্রামাণিকের ছেলে ৬০ বছর বয়সী সাইফুল ইসলাম কখনও দিনমজুরি, কখনও গাছ কাঁটা, কখনও ডাব বিক্রি করে সংসার চালাতো। প্রায় দেড় মাস আগে রাজধানী ঢাকায় যান গাছ কাঁটার কাজে। সেখানে গাছ কাঁটা অবস্থায় পায়ের উপর গাছ পড়ে পা ভেঙে যায়।

প্রথমে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা করানো হয় সাইফুল ইসলামকে। এরপর বাসায় এনে বগুড়া ও নাটোরে চিকিৎসা চলছে।

ছেলের স্বল্প আয়ে চিকিৎসা ও সংসার চালাতে ভাড়া বাড়িতে ৭ সদস্যদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন সাইফুল ইসলাম।

স্থানীয়রা সামর্থ্য অনুযায়ী সহায়তা করলেও তা যথেষ্ট হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রায় দুই লক্ষ টাকা খরচ হবে, এখন পর্যন্ত সহযোগিতা ও ঋণের টাকায় চিকিৎসা চলছে। কিন্তু দরিদ্র এই পরিবারের পক্ষে এ ব্যয় বহন করা সম্ভব নয়।

সাইফুল ইসলাম সরকার ও দেশের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।

প্রতিবেশি তাহমিনা বেগম ও রকি হোসেন বলেন, দিনমজুরি করে সংসার চালাতো, এখন সংসারে দুরাবস্থা চলছে। সকলে সহযোগিতা করলে লোকটি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।

সাইফুল ইসলামের পুত্রবধু মোছাঃ রাশিদা বেগম বলেন, আমার শশুর গাছ কাঁটার কাজে ঢাকা গিয়ে পায়ের উপর গাছ পড়ে পা ভেঙে গেছে। একটা করে ইনজেকশনের দাম ১০ হাজার টাকা করে। ৩টি ইনজেকশন করতে হবে। অনেক টাকার প্রয়োজন।

সাইফুল ইসলামের স্ত্রী মোছাঃ বুলবুলি বেগম বলেন, টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না। আপনারা সাধ্যমত সাহায্য-সহযোগিতা করলে আমার স্বামী সুস্থ হয়ে আগের জীবনে ফিরে আসতে পারবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় একদিনের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাটোরে বাসচাপায় নিহত – ২

বাঘায় ওয়ারেন্ট ভূক্ত আসামী,আয়াসহ শিক্ষক আটক 

রায়গঞ্জে ৩০ বছরের জলাবদ্ধতার অবসান, চাষে ফিরছে ৫ হাজার বিঘা জমি

বাঘায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিল ও এমপি চাঁদকে সংবর্ধনা প্রদান

বিএনপির কর্মকাণ্ড ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই-জমায়াত নেতা রফিকুল ইসলাম খান এমপি

ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সান্তাহারে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

১০

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১১

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

১৩

আদমদীঘিতে নাশকতা হামলা মামলায় নিসিদ্ধ আ’লীগ নেতা গ্রেপ্তার

১৪

আদমদীঘিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

১৫

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান

১৬

নাটোরের ডিসি ও দুই ইউএনও প্রত্যাহার-বদলি

১৭

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

১৮

শেষ ফোনকলে কালেমা, এরপর মসজিদে মিলল ঝুলন্ত মরদেহ

১৯

শেষ ঠিকানার কারিগর সান্তাহারের আব্দুল হাই

২০