Md. Ariful Islam
২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় অনুমতি ছাড়াই টেলিফোন এক্সচেঞ্জের গাছ কর্তন

কোনো ধরনের নিয়ম-কানুন অনুসরণ না করেই বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) পরিচালিত বাগাতিপাড়া টেলিফোন এক্সচেঞ্জ চত্বরে থাকা তিনটি মেহগনি গাছ কাটা হয়েছে। এ ঘটনায় বন বিভাগের কোনো দাফতরিক অনুমতি ছিল না বলে জানা গেছে। রবিবার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে টেলিফোন এক্সচেঞ্জের গাছগুলোর কারণে নিজের বাড়ির চালের ক্ষতি হচ্ছে এমন অভিযোগ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও টেলিফোন এক্সচেঞ্জ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন স্থানীয় বাসিন্দা আজাহার আলী আদু। এরপর কোনো ধরনের অনুমতি ছাড়াই তিনি ও টেলিফোন এক্সচেঞ্জের স্থানীয় অস্থায়ী কর্মচারী আলমগীর হোসেন দুটি গাছের অর্ধেক অংশ এবং একটি গাছের কিছু ডাল কেটে নেন।

এ বিষয়ে আজাহার আলী আদুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ইউএনও স্যারের সুপারিশেই বাগাতিপাড়া টেলিফোন এক্সচেঞ্জের দুটি গাছের মাথার অংশ কাটা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কোনো গাছ কাটিনি।”

অন্যদিকে টেলিফোন এক্সচেঞ্জের অস্থায়ী কর্মচারী আলমগীর হোসেনের কাছে ইউএনও কর্তৃক সুপারিশপত্রের কপি চাইলে তিনি জানান, “এসব কাগজপত্র আজাহার আলী আদুর কাছেই আছে। ইউএনও স্যারের অনুমতিতেই গাছগুলোর কিছু অংশ কাটা হয়েছে।”

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, “যেভাবে গাছগুলোর অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে, তাতে কয়েক দিনের মধ্যেই গাছগুলো মারা যাওয়ার আশঙ্কা রয়েছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “প্রতিনিয়ত অনেকেই গাছ কাটার জন্য আবেদন করেন। তবে যথাযথ তদন্ত ছাড়া কাউকে গাছ কাটার অনুমতি দেওয়া হয় না। আমার জানা মতে টেলিফোন এক্সচেঞ্জের ওই গাছগুলো কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

২

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

৩

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৪

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

৫

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

৬

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৭

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

৮

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৯

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

১০

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১১

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১২

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

১৩

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

১৪

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

১৫

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১৭

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৯

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

২০